ছোটবেলার খেলা: বর - কনে
একটু ছবিগুলো লক্ষ করুন , ছবির বাচ্চা দুইটি খেলা করতেছে, কী খেলা বলতে পারবেন ? যদি আপনি ছোটবেলায় এসব খেলা খেলে থাকেন তাহলে বলতে পারবেন নি:শ্চই ।
ছোটবেলা, আপনি কোন খেলাটা খেলা পছন্দ করতেন? এবং কেন?
সেই সময়ের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম ।
আমরা আমাদের ছোটবেলার কথাগুলো হারিয়ে ফেলি আমাদের জীবন থেকে । ছোটবেলার কথাগুলো একবারের জন্যও মনে করি না । কিন্তু একবার যদি আমরা ফিরিয়ে যাই, ছোটবেলার সেই স্মৃতি গুলোতে তাহলে কেমন হয় ।
আমরা যখন বুঝতাম না জীবনের মানে কী, যাইহোক ছোটবেলায় আমরা শুধু ভাবতাম , খেলা আর খেলা নিয়ে । সকালে খেলা বিকেলে খেলা ,একটা বন্ধুর সাথে মিশলেই খেলা ।
লুকাচুরি, কানামাছি, হাড়িপাতিল খেলা ইত্যাদি অনেক খেলা খেলেছিলাম ।
তবে অনেক খেলার মধ্যে যে খেলাটি আমায় বেশী মনে পড়ে সেটা হচ্ছে বর - কনে খেলা ।
কিছু কথা বলে নেই ।
আমি , আর আমার চাচাতো বোন এবং আর একজন হলো আমাদের প্রতিবেশীর মেয়ে । আমরা তিনজন মিলে ছোটবেলায় একসাথে অনেকটা সময় কাটিয়েছি । এই আমরাই তিনজন খেলেছিলাম বর কনে খেলা ।আমি হতাম বর , প্রতিবেশীর মেয়েটা হতো কনে । আর আমার চাচাতো বোনটা আমাদের দুজনের বিয়ে দিত । মাটির তৈরি হাড়ি পাতিল এ রান্না করে , মাটির ভাত,ইটের ছোট ছোট টুকরো হতো গোসত , আর ঘাস হতো সবজি । খুব ভালো লাগতো । মিছে মিছে বিয়ে এখন ওই কথা ভাবলে খুব অন্যরকম লাগে আমার ।
যাইহোক , ছোটবেলার সেই প্রতিবেশীর মেয়েটির বিয়ে হয়ে গেছে । আর আমার এখনো বিয়ে হয়নি। । মাঝে মাঝে যখন এদিকে আসে আর যদি দেখা হয় । মনের অজান্তেই হেসে ফেলি ।
এখন তো আর আমরা ছোট নেই , আমরা তো এখন বড় হয়েছি জীবনের মানে কী বুঝতে শিখতেছি । তাই হয়তো আমরা অতীতের ছৈাটবেলার কথা মনে রাখি না । হয়তো কেউ কেউ মনে রাখেন ।
সবশেষে বলতে চাই ছোটবেলার স্মৃতিগুলো অনেক মজার এবং আনন্দের ছিল ।
আমার মতো করে ,অনেক কিছুই বলে ফেল্লাম , ভুল হলে ক্ষমা করবেন ।
আপনারা ভালো থাকবেন ।
সবাইকে ধন্যবাদ , এত সময় দিয়ে আমার পোস্টটি দেখার এবং পড়ার জন্য।
Leave ছোটবেলার খেলা: বর - কনে to:
Read more #hive-190212 posts
Best Posts From jianil90
We have not curated any of jianil90's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.