অতি লোভে তাতি নষ্ট, সত্য ঘটনা।
কথায় আছে সৎসঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ।
এই কথাটি আমি এখন হারে হারে টের পাচ্ছি ।
চলুন তাহলে সংক্ষেপে বলি কেন এসব বলছি।
আমাদের অভাবের সংসার । বাবা মা ভাই বোন নিয়ে কষ্টে হলেও খুব ভালোই চলছিল আমাদের পরিবার। এইতো দুই থেকে তিন মাসের আগের কথা বলছিলাম ।
একটা কোম্পানিতে চাকরি করি কম বেতনে । বেতন কম হলেও খুব ভালোই চলছিল পরিবার । যে টাকা বেতন পেতাম তা থেকে কিছু টাকা পরিবারে দিতাম আর কিছু টাকা রাখতাম যা দিয়ে নিজের পকেট খরচ চালাতাম ।
কিন্তু বর্তমানে আমার সব শেষ হয়ে গেছে । আমি ডিপ্রেশেনে ভুগতে ভুগতে প্রায় নিঃশ্ব । কেন এমন হলো আমার । ভেবেই পাই না । না কোথাও মনোযোগ দিতে পারছি , না ভালোভাবে হাসতে পারতেছি , না পারছি কাদতে । নিজেও ভালো নেই ,পরিবারও ভালো নেই । যে টাকা আয় তা অন্যকে দিতেই শেষ হয়ে যাচ্ছে ।
মুলত এই অবস্থার কারন যেটা সেটা হলো অনলাইন জুয়া । মোবাইলের মাধ্যমে জুয়া খেলে এখন আমি প্রায় নিঃশ্ব । দুই মাস আগে আমার এক বন্ধুর দেখাদেখিতে আজ আমার এ অবস্থা । সেদিন দেখেছিলাম আমার এক বন্ধু অল্প টাকা দিয়ে অনেক টাকা লাভ করেছে । কৌতুহুলবশত আমি কিছু টাকা ইনভেস্ট করি । প্রথমে কিছু টাকা পেলেও বর্তমানে লোভে পড়তে পড়তে আমার আশা নষ্ট হয়ে গেছে । অনেক টাকা লচ হয়ে গিয়েছে । আবার এসব টাকা অন্য জনের কাছে থেকে সুদের উপর নেয়া । দেখা যাচ্ছে মাস শেষ হতেই সুদের লাভ দিতে হচ্ছে । আবার কিছু টাকা ধার করে নেয়া । ধারের টাকা শোধ দিতে হচ্ছে । যে আয় তা দিয়ে সুদের লাভ আর ধারের টাকা শোধ করতেই শেষ। এক্ষেত্রে না পারতেছি পরিবারকে কিছু দিতে না পারতেছি নিজের কাছে কিছু টাকা রাখতে । বলতে গেলে খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে পার করতেছি । যতগুলো টাকা অনলাইন জুয়ায় হেরেছি তা পরিশোধ করতে প্রায় বছর খানিক লাগবে । সেক্ষেত্রে পরিবার আর নিজের কাছে টাকা না রেখে ।
এখন আমি কি করবো ভেবেই পাচ্ছি না । আমার মাথায় অনেককিছু খুরপাক খায় । চিন্তা করতে করতে আমি শেষ।
কোন আশাও কাজ করতেছে না । পরিবারকেও জানায়ছি এসব কথা , কিন্তু অভাবের পরিবার । সামাল দেওয়া খুব কঠিন হয়েছে । আমায় কোন রকম হেল্প করতে পারছে না ।
আমার মনটা এখন খুব চায় দুরে কোথাও হারিয়ে যেতে । যেখানে কেউ খুজে পাবে না আমায় । মনে অনেক প্রশ্ন খুরপাক খায় , সেদিন যদি ওই বন্ধু আমার আমাকে এই অনলাইন জুয়া না দেখাতে , আর আমি যদি লোভে না পড়তাম । তাহলে হয়তো আমার এরকম অবস্থা হতো না ।
যাইহোক এভাবেই চিন্তায় চিন্তায় দিন যাচ্ছে আমার ।
এই কথাগুলো বলেছিল আমাদের গ্রামের এক ছেলে । বলতে গেলে আমার থেকে বয়সে বড় । গতকাল দেখা হলে গল্প করতে করতে আমায় উপরের কথাগুলো বলে,,,। আমি তাকে কি বলবো ,কি বলে শান্তনা দিব ,কোন ভাষায় খুজে পাচ্ছিনা ।
তার কথা গুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র। আর এখান থেকে বুঝতে পেরেছি , অতিরিক্ত লোভ কিংবা খারাপ বন্ধুদের সঙ্গ নেয়াতে তার এমন অবস্থা ।
আসুন আমরা সবাই অনলাইন জুয়া সহ সকল জুয়া নেশাাকে না বলি ।
Leave অতি লোভে তাতি নষ্ট, সত্য ঘটনা। to:
Read more #hive-190212 posts
Best Posts From jianil90
We have not curated any of jianil90's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.