Giveaway-247 avatar

বিপ্লব

giveaway-247

Published: 25 Jul 2018 › Updated: 25 Jul 2018বিপ্লব

বিপ্লব

বিপ্লব || অনিক

তো কি হয়েছে,
জ্বলে যাক,জ্বলে যাক হৃদয়।
ইউরেশিয়া থেকে আফ্রিকা।
তো কি হয়েছে,
নিভে যাক,নিভে যাক দ্বীপ,
আসুক না নতুন সভ্যতা।
বিটোভেনের সুরে না হোক
অন্য কোন সুরে
হোক না লেখা অন্য গান
এই নষ্ট সময়জুড়ে।
যদি আমার জায়গা না হয়
তোমাদের নগরে
নাহয় আমি হারিয়েই যাবো
থাকবো না এই তাসের ঘরে।
তোমার জন্য লিখবো না আর
তুমিতো আর আমার নও
শব্দের কাছে ঋণী যখন
বলবো না আর পাশে রও।
এই পৃথিবী বদলে যাবে
বদলাবেই সে আরেকবার
কেননা, চারিদিকে আজ এত আলো
তবুও যে অনেক অন্ধকার ।

বিপ্লব

Leave বিপ্লব to:

Written by

Enjoy the Journey

Read more #bangladesh posts


Best Posts From Giveaway-247

We have not curated any of giveaway-247's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Giveaway-247