FreakRafi avatar

শেষ বিদায়ের পালা।

freakrafi

Published: 31 Dec 2021 › Updated: 31 Dec 2021শেষ বিদায়ের পালা।

শেষ বিদায়ের পালা।

আমরা অনেক সময় শুনে থাকি যে শিক্ষার কোন শেষ নেই। আমি কখনই তা অবিশ্বাস করি নি। তবে আমি আমার আমার জীবনের বেশ বড় একটা শিক্ষা জীবন শেষ করেছি এই কিছুদিন আগেই। কিছুদিন আগেই আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। যেটা আমার মূল শিক্ষা জীবনের প্রথম ধাপ। এই মাঝে সবার সাধারণত ১২ বছর পার করতে হলেও করোনা মহামারীর জন্য আমাদের পার করতে হয়েছে প্রায় ১৩ বছর৷ এই ১৩ বছরে অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি। প্রাপ্তির জায়গাটা অনেক বিশাল এই ১৩ টা বছর শুধু পেয়েছি তবে সব প্রাপ্তি শেষে অনেক কিছু রেখেই সামনে এগোতে হচ্ছে।

IMG_20211231_080111_585.jpg

যেটা একটু হলেও কষ্টদায়ক সবার জন্যই। অনেক অনেক বন্ধুবান্ধব নিয়ে সাধারণত ব্যাডমিন্টন খেলা হয়ে থাকে এই ডিসেম্বরের শীতে। এবার হচ্ছে অন্য বারের মতোই তবে মাঠে আগের মত মানুষ নেই। এর মূল কারণ হলো আমাদের উচ্চ মাধ্যমিকের শেষে অনেকেই অনেক যায়গায় ঘুরতে গিয়েছে আবার অনেকে বাসায় থেকেও নিজেকে নিয়ে বেস্ত। কারন সামনেই আবার বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ। সেই যুদ্ধে নিজেকে একধাপ এগিয়ে রাখতে অনেকেই পড়ালেখা শুরু করেছে। সব দিক থেকে দেখতে গেলে এবারের ডিসেম্বরটা আমার কাছে মোটেও ভালো কোন সময় ছিল না। আমার জীবনের সবচেয়ে বাজে একটা সময় চলছে।

আসেপাশে কেও নেই। অনেককেই হারিয়ে ফেলেছি ইতিমধ্যে অনেনে ভালো কিছু করার আশায় দেশের বাহিরে আবার অনেকেই চলে গেছে শহরের বিভিন্ন স্থানে। আমার আবার সেরকম কোন চিন্তা ভাবনা নেই। আমার ইচ্ছা আমি এখানেই পড়ব এখানেই থাকব। তাই আমার সেরকম করে শেষ বিদায় নেওয়া লাগেনি সবার কাছে। তবে অনেকেরই শেষ রাত ছিল এই বছরের ও আমাদের সাথে কাটানোর মতো। তারা আর আমাদের সাথে বসে এক হয়ে আর আড্ডা দিবে না। তারা তাদের সপ্নের পিছে দৌড়ানোর জন্য বেরিয়ে পড়বে। তাই কাল রাতে আমাদের সবারই দেখা করার কথা ছিল। এক হবার কথা ছিল শেষ বারের মতো করে।

IMG_20211231_080107_226.jpg

সৌভাগ্য বসত কাল আমার এক বন্ধুর জন্মদিন ছিল তাই ও নিজ দায়িত্বেই সবাইকে দাওয়াত দেওয়ার মাঝে একসাথে করতে পেরেছিল। ওর জন্মদিনের জন্য হলেও শেষ দেখা হলো আমাদের সকলের। ভবিষ্যতে হয়তো আরও অনেক দেখা হবে আমাদের সকলের সাথে সকলের তবে এভাবে আর একসাথে হওয়া হবে কিনা জানিনা। কাল রাতে আমি অতটাও মন খারাপ করিনি যতটা না শেষ পরিক্ষা দিয়ে করেছিলাম। কারন আমার এখানে কিছুই করার নেই। কেওই চিরকালের জন্য আমাদের জীবনে আসে না সেটা আমার বোঝা হয়ে গিয়েছিল। মানুষ আসবে মানুষ যাবে এভাবেই চলবে জীবন। সামনের দিনগুলোতে হয়তো আরো নিত্যনতুন মানুষের সাথে পরিচয় হবে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারলে না পারলেও হবে।

IMG_20211231_075649_994.jpg

তবে যে মানুষ গুলোর সাথে ১২-১৩ টা বছর পার করে দিলাম তাদের জন্য কষ্ট একটু হবে এটাই সাভাবিক। কারণ দিনশেষে তারাই তো ছিল। তবুও শেষ দিনটা কষ্ট বুকে চেপে হাঁশিখুশি ভবেই শেষ করলাম। কাওকেই চোখে পানি নিয়ে ফিরতে দেইনি। সবাই ভিরেছে হাশিমুখে দিনশেষে ফিরেছেও হাঁশিমুখে। এই হাঁশি মুখটাই যেন থাকে সবার এই আশাতেই শেষ হলো সব আয়োজন। আমাদের বিদায় নেওয়ার পালা এলো। সবার সবার কাছ থেকে বিদায় নিলাম ও সবার ভবিষ্যতের জন্য শুভকামনা করার মাধ্যমে বিদায় নেওয়া হলো। এখন আমারও পালা নিজেকে নিয়ে বেস্ত হবার। নিজেকে নিয়ে কাজ করার।

Leave শেষ বিদায়ের পালা। to:

Written by

Photographer | Blogger | Traveller

Read more #ending posts


Best Posts From FreakRafi

We have not curated any of freakrafi's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From FreakRafi