farhantanvir avatar

লুডু

farhantanvir

Published: 25 Jun 2021 › Updated: 25 Jun 2021লুডু

লুডু

লুডু কিনে এনেছি। তুমি মেঝেতে পাটি
বিছিয়ে রেখো। আজ রাতে তুমি আর আমি
সাপ-লুডু খেলবো। যদিও, বার বার আমাকে
একই সাপে খায়। আর তুমি উঠো মই বেয়ে
সবটুকু উপরে। কেউই আমাকে হারাতে পারে
না ঠিক যতটা তুমি পারো। আজ রাতে তুমি
লুডুময় আর আমি সাপগ্রস্থ হবো।
201446546_354806579493050_870850267329147020_n (1).jpg

লুডু,বাংলাদেশ বলুন কিংবা অন্য যেকোনো দেশ সবখানেই লুডুর জনপ্রিয়তা তুঙ্গে।ছোট-বড় যেকোনো বয়সের মানুষের জন্যই খেলাটি অত্যন্ত বিনোদনদায়ক।লুডু খেলতে আমারো বেশ ভালোই লাগে।বাসায় সব ভাই-বোনেরা যখন আসে সবাই একসাথে বসে খেলা হয়।
আমি একটু দুষ্ট প্রকৃতির বিধায় খেলার সময়ও দুষ্টামিটা করতেই হয়।যখন দেখি যে বাকিরা খেলায় একটু অন্যমনষ্ক তখনই আমার গুটি কয়েক ঘর আগায় দেই।আবার কারো গুটি দুই এক ঘর পিছায় দেই।মৌ এর কথা একদিন বিস্তারিতই বলছি আপনাদের।যখনই মন চায় ওকে বলা মাত্রই খেলার জন্য লিঙ্ক দেয়।ওর সাথে খেলার চাইতে ও যে খেলতে চাইছে এটা ভেবেই আমার খুব ভালো লাগে।বেশিরভাগ ক্ষেত্রেই ও আমার কাছে হেরে যায়। ওকে হারায়া যতটানা খুশি হই তার থেকে বেশি খুশি হই ওকে খেপায়া ।
যাইহোক ভাই,খেলা হচ্ছে মানুষের বিনোদনের একটা মাধ্যম।সবসময় এটা থেকে বিনোদন নেওয়ার চেষ্টাই করবেন।

Leave লুডু to:

Written by

blogger

Read more #ludu posts


Best Posts From farhantanvir

We have not curated any of farhantanvir's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From farhantanvir