আওয়াজ উডা: কথা ক!
"If they CHOOSE to, respect their silences/choices/ সবাইরে সবার মত বাঁচতে দেন প্লিজ!"
NO. I CANNOT.
I simply cannot respect, not NOW, not in this situation. I cannot let them get away without making them aware of their part in the process.
So please, এই ধরণের আইডিওলোজি দোচাবেন না।
Do not forget, "safe-play" because "আব্বা নেহি মানেগা" naturally implies you are a SUPPORTER OF THIS MASS MURDERERS and that's all.
There’s nothing in between.
Feel free to feel PERSONALLY ATTACKED.
মুগ্ধ, সাঈদের বাপ-মা'রা আপনার বাপ-মা'র থেকে কম ভালোবাসেনা। হাজার হাজার পোলাপান, তাদেরও ফ্যামিলি আছে, খাইতে হইতেসে এর মাঝে, কাজ করতে হইতেসে। "ফ্যামিলি আছে, তাই পারছিনা!" জাতীয় হ্যাডার এক্সকিউজ দিবেন না।
আমি ফাহমিদা আহমেদ চাকরি করতেসি, ফ্যামিলি চালাই, কোনো ঘরের কর্তার থেকে দায়িত্ব আমার কম না। আমার বাপ-মা'ও আমারে ফোন দিয়া কান্নাকাটি কইরা অস্থির করে ফেলে কিছু না লেখার জন্য, কিছু না বলার জন্য, কোথাও না যাওয়ার জন্য। আমার মধ্যবিত্ত বাপ-মা আমার রাজকন্যার মত বড় করসে, তাঁদের কাছে এখনো আমি সেই কলিজার টুকরাই।
তাঁরা না বুঝতে চাইলেও, তাঁদের বুঝানোর চেষ্টা আমি প্রতিদিন করি।
কিন্তু তাই বলে "আওয়াজ উডা", " কথা ক"ওয়া বন্ধ হবেনা, সেইটাও চলবে পাশাপাশি।
সুতরাং বাপ, মা, জামাই, বউ, বাচ্চা কাচ্চার দোহাই দিয়ে নাঁকি কান্না দেবেন না।
স্বীকার কইরা নেন আপনি অর্থব, সুবিধাভোগী, দালাল, কিন্তু নীরবে স্বীকার কইরেন, অইটা নিয়া আবার সামনে বড়াই কইরেন না। মিয়া আপনারে ছাড়া অমুক, তমুকের চলবেনা বলেন, আপনার মৃত্যু যে দশ/বিশ বছর পরে আসবে তা কে বলসে।
আপনি হুট করে মইরা গেলে, তখন আপনারে ছাড়া ওদের জীবন স্থবির হয়ে থাকবে নাকি?
যখন নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে এবং আটক করা হচ্ছে, যখন বেআইনি নির্যাতন চলছে, জোরপূর্বক গুম করা হচ্ছে, যখন তারা কথা বলার চেষ্টাকারী সবাইকে চুপ করে দিচ্ছে, যখন তারা প্রতিটি রেড লাইন অতিক্রম করছে এবং বিদ্যমান প্রতিটি মানবাধিকারের অপব্যবহার করছে, এবং যখন তারা 17 বছর বয়সী একজনের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং যখন তারা একটি 16 বছর বয়সী ছেলেকে একটি হত্যার জন্য দোষী সাব্যস্ত করে, আপনি কেবল হাত-পা গুটায়ে থাকা বেছে নিতে পারবেন না।
এইটা এখন আর ছাত্র আন্দোলন নাই, আগেও বলসি। এই আন্দোলন থাইমা গেলে এই জাতি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবেনা। তারপর যারা ঘ্যানঘ্যান করেন , পাকিস্তান থাকলেই ভালো হইতো, স্বাধীন হয়ে এত পরাধীনতা, তারা দেখবেন এই মেরুদণ্ড ভাঙার পর বহুগুণ নসৃংশতা নিয়ে এই দেশের উপর চড়াও হবে একেকটা দেশ, বিসমিল্লাহ বলে শুরু করবে ইন্ডিয়া নট মেনশান। আর ইন্ডিয়ার বর্বরতা, ঘৃণা তাদের ইন্টার্নাল স্টেটের মধ্যেই যে পাশবিক, অমানবিক, আর আমরা হইলাম অন্য দেশ, তাও আবার মুসলিম দেশ।
কথা শেষ।
এখন আসি, নিজের জায়গা থেকে কী করতে পারেন উত্তরে বলবো, লেখেন।
পলকে কি বলে আর হারুনে কি করে, নানীতে কেমনে কান্দে সেগুলা নিয়ে হাসাহাসি না করে, সেইসেই শেয়ার না দিয়ে, আপনার চিন্তা প্রকাশ করেন বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে।
একটা ছবি দেখে, ভিডিও দেখে আপনার কি মনে আসে সেটাই লেখেন, গান বানান, ছড়া কাটেন।
সোচ্চার হওয়া মানে নট নেসেসারিলি রাস্তায় নামা, যারযার জায়গা থেকে সোচ্চার হওয়া যায়।
একেবারেই কিছু না করতে পারলে, বলতেতো পারেন, বলেন।
এই বিপ্লবের প্রায় পুরাটাই আসছে অনলাইন শক্তিতে, মানুষের বলার এত তেজ যে ইন্টারনেট বন্ধ করে, ১৪৪ ধারা জারি করতে হইসে।
বলাটাই এখন সব চেয়ে ভয়ের বিষয়।
তাই দুইটা লাইন হলেও বলেন, নিজের মস্তিষ্ক উদগত কথা বলেন, ধার করা ভাইরাল রিলস আর মীম না।
৩০শে জুলাই, ২০২৪
All the contents are mine, until mentioned otherwise
Leave আওয়াজ উডা: কথা ক! to:
Read more #bdcommunity posts
Best Posts From Mou
We have not curated any of fahmidamou's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Mou
- Greatest dillema of Life: live or save!
- সালামি যুদ্ধ!
- বাক্সবন্দি
- That November when it'd rained!
- রোজনামচা
- Positional Power
- The sky is falling!
- Nationality Recognitions I got from just ONE trip!
- পাহাড়ে, আহারে
- The Chittagonians!!!
- Primal
- Cinema mon amour: Le bonheur!
- এসো রাজনীতি জানি! প্রসঙ্গ: মূলধারা ৭১
- Withdrawal
- What should you know before PLANNING A VIETNAM Trip?
- প্রণবনাদ প্রচন্ড
- All Quiet On The Northern Front
- মহাপ্রলয়ে আমি নটরাজ
- আওয়াজ উডা: কথা ক!
- The Verdict: State vs People!