জীবন!!!
[image generated with midjourney❤️]
আকাশের রক্তবর্ণের চাঁদের দিকে তাকিয়েছিলাম । আর অবাক হয়ে ভাবছিলাম, কত দ্রুত একটা জীবন বদলে যায় ! দু'দিন আগেও চাঁদটাকে দেখে মোহগ্রস্ত হয়ে গিয়েছিলাম । পুঞ্জ পুঞ্জ মেঘ । সেই চমৎকার আলো-আঁধারের মিশ্রন, রাত্রির অসম্ভব নিস্তব্ধতা, মাঝে মাঝে একটু হিমশীতল বাতাস যেন আমাকে দূর কোন এক রাজ্যে নিয়ে যাচ্ছিল । সব মিলিয়ে মুহূর্তটি ভুলবার মত নয় ।
এই জায়গাটি তার খুব প্রিয় । কিন্তু জানি সে আজ আসবে না । দু'দিন আগের সেই মোহগ্রস্ত চাঁদটি আজ কেমন মলিন হয়ে গিয়েছে । প্রানহীন এই জড় বস্তুটাকে আজ ভয়ঙ্কর এক রাক্ষস মনে হচ্ছে । এখন সে তার সব সৌন্দর্য হারিয়ে কেমন এক হাস্যকর বস্তুতে পরিণত হয়েছে ঠিক যেন আমার মত !
৩৭ টি মেডেল পাওয়া, ১৯টি পুরস্কার ও অসংখ্য ক্রেস্ট পাওয়া ছেলেটিকে দেখে মনে হবে, জীবনে বেঁচে থাকার কোনো আশা, বিন্দুমাত্র ইচ্ছা তার ভেতর অবশিষ্ট নেই । সমস্ত শক্তি- সাহস, স্বপ্ন- ভালবাসা, সব হারিয়ে গেছে । কেনই বা এমন হবে না ? জীবনে অসংখ্য গল্প-কবিতায় এমন করুণ পরিণতি সে দেখেছে । কিন্তু কখনো অনুভব করতে পারে নি, ঠিক যেমনটি আমরা পারি না । গ্রেড আলফা থেকে জায়ন পর্যন্ত প্রতিটি সেক্টরে ফার্স্ট হয়েছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পর পর দু'বার ফেল করায় স্কুলের নিয়ম অনুযায়ী তাকে বহি- স্কার করা হয় । এখন সে পথে-প্রান্তরে ঘুরে বেড়ায়, সময়ের সাথে ছেলেখেলা করে, আর নিজেকে দেখে হাসে । কি বিচিত্র মানুষের জীবন, তাই নয় কি !
বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিল অনেক আগেই । এরপর হঠাৎ একদিন সড়ক দুর্ঘটনায় মা আমার কাছ থেকে বিদায় নেন । আর আমি অতীতের সব স্মৃতি হারিয়ে ফেলি। আমার ব্রেন খুব খারাপভাবে জখম হয় । কিন্তু মোটামুটি তিনটি অস্ত্রোপচারের পর ১১ মাসের মাথায়, আমি স্বাভাবিক জীবন
ফিরে পাই । আমাকে নিয়ে যাওয়া হয় এক অনাথ আশ্রমে সেখানেই দু'বছর ছিলাম । এরপর একদিন আমাকে জানানো হয় আমি সুস্থ হয়ে উঠেছি, আমি যদি চাই তবে আবার পড়াশোনা করতে পারব । সম্পূর্ণ খরচ দিবে কিছু অভিজাত আন্তর্জাতিক মানব কল্যান সংস্থা। কিন্তু তার জন্য এখান থেকে ১৩০ কিলোমিটার দূরের এক শহরে যেতে হবে । আমি রাজি হয়ে যাই । সেখানেই তার সাথে দেখা। তার সাথে কথা হয় । সেই নিষ্পাপ চেহারা, বুদ্ধিদীপ্ত চাহনি আমি ভুলতে পারি না এখনো । ভেবেছিলাম তাকে আঁকড়ে ধরে সারাটা জীবন পার করে দিতে পারব। কিন্তু, সে কথা রাখেনি । আমাকে ছেড়ে চলে যাবে না বলেও, চিরতরে হারিয়ে গেছে । সে মিথ্যাবাদী, প্রতারক পূর্ণিমার চাঁদ, অন্যটি ম্রিয়মান তারা । আমি জীবনের সব দুঃখ-কষ্ট, বেদনা, না পাওয়াগুলোকে মনের গভীর অন্তরালে রেখে সেই পূর্ণিমার চাঁদের দিকে ছুটছি, এক নতুন আলোর সন্ধানে ।
Leave জীবন!!! to:
Read more #hive-190212 posts
Best Posts From munkasir.adib
We have not curated any of dogemoon's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.