blacks avatar

আমার কবিতার খাতা থেকে :একটি হৃদয় সেও ভিজে যায়।

blacks

Published: 19 Jul 2021 › Updated: 19 Jul 2021আমার কবিতার খাতা থেকে :একটি হৃদয় সেও ভিজে যায়।

আমার কবিতার খাতা থেকে :একটি হৃদয় সেও ভিজে যায়।

নিজের অনুভূতিগুলো প্রকাশের সর্বোত্তম মাধ্যম হলো কবিতা ।কবিতা মনের কথা বলে ,মুখের অপারগতাকে স্বস্তি দেয়|

11.jpg
what3words.com[[Authentication]]Link[[what3words]]https://w3w.co/blasted.master.flickers

বহুদিন পরে বৃষ্টিতে ভিজে
বাড়ি ফিরি মধ্যরাতে একাকী
আমার সঙ্গে ছিলো দুটি কাক,
সকালে তিনজনের বৃষ্টিতে স্নান,
রাতে একান্ত একা বৃষ্টিতে ভেজা
একটি হৃদয় সেও ভিজে যায়।
অনেক ডাক পিয়নকে
দিয়েছি বকশিস যদি
সে কোনো চিঠি নিয়ে আসে
এই হৃদয়ের উঠোন
জুড়ে দারুণ রিক্ততা|
যারা একদিন এসেছিল
হঠাৎ হাওয়ার মতো,
তারা তো যেতোই ফিরে
প্রয়োজনের মেয়াদ ফুরালে।
আমার ঘর অন্ধকার টইটুম্বুর
কিছু রপ্তানির ভীষণ দরকার
আলোয় যার ঝলসেছে চোখ,
তাকে আমার খোঁজা দরকার।


আমার কবিতার খাতা থেকে


Leave আমার কবিতার খাতা থেকে :একটি হৃদয় সেও ভিজে যায়। to:

Written by

An IT Solution

Read more #poetry posts


Best Posts From blacks

We have not curated any of blacks's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From blacks