md alal avatar

উদাসীন ভাইয়ার কবিতা দেখে উল্টা কবিতা লিখতে ইচ্ছা করছিল ।

alal

Published: 01 Mar 2019 › Updated: 01 Mar 2019উদাসীন ভাইয়ার কবিতা দেখে উল্টা কবিতা লিখতে ইচ্ছা করছিল ।

উদাসীন ভাইয়ার কবিতা দেখে উল্টা কবিতা লিখতে ইচ্ছা করছিল ।

উদাসীন ভাইয়ার কবিতা দেখে উল্টা কবিতা লিখতে ইচ্ছা করছিল । কিন্তু দু:খের বিষয় ভালভাবে ফুটিয়ে তুলতে পারলাম না

আমি দেখতে চাই না
তোমার অবজ্ঞাভরা বাঁকা হাসি
তার চেয়ে দেখতে চাই
সমুদ্রের বিশাল ঝিলমিল নীল জলরাশি ।

সমদ্র দেখিনি তো
তাই দু:খ টাও সহস্র বিন্দু
তোমার দেয়া অবহেলার শংখশব্দের চেয়ে
ঢের ভাল বিশাল গর্জনের ওই সিন্ধু ।

আমি চাইনা তোমার
দেয়া অপমানের জ্বালা
তার চেয়ে ভীষণ ইচ্ছে জাগে দেখতে
সুউচ্চ পর্বতমালা ।

কখনো দেখিনি তো
ওই সুউচ্চ পর্বত শীর্ষ
তোমার দেয়া সব কিছুই
মনে হয় ঐ পর্বতের কাছে হবে তুচ্ছ ।

ছুঁয়ে দেখিনি কখনো
কলকল বেয়ে চলা ঝর্ণাধারা
তোমার অনুভূতিহীন ছোঁয়ার চেয়ে
ঝর্ণাধারার শীতল স্পর্শে
তনোমনকে দেবে অধিক নাড়া ।

আফসোস কেন দেখিনি আমি
পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণাধারা
পাহাড় নদী ঝর্ণা এসবই আমার প্রিয়
দেখতে চাই না তোমার ২৪ ঘন্টা
জুড়ে থাকা মেজাজ চড়া ।

বল কেন থাকবে না আক্ষেপ
ঐসব দেখার ......
নদী-ঝর্না-পাহাড় এসবই আমি দেখবো
কেন দেখবো না, বলতে পারো?

===============================================================
এই কবিতার কোন মিনিং খুজবেন আশা করি । উদাসীন ভাইয়ার কবিতা দেখে আমার তার উল্টোটা লিখতে ইচ্ছে করছিল তাই বানিয়ে বানিয়ে কল্পনায় লিখার চেষ্টামাত্র । জানি হয়নি কিছুই ।

unnamed.gif

Leave উদাসীন ভাইয়ার কবিতা দেখে উল্টা কবিতা লিখতে ইচ্ছা করছিল । to:

Written by

Dont forget follow and upvote

Read more #esteem posts


Best Posts From md alal

We have not curated any of alal's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From md alal