aftab11irshad11 avatar

বাংলাদেশে সরকারের পতন, সেনাবাহিনীর ক্ষমতা দখল

aftab11irshad11

Published: 10 Aug 2024 › Updated: 10 Aug 2024বাংলাদেশে সরকারের পতন, সেনাবাহিনীর ক্ষমতা দখল

বাংলাদেশে সরকারের পতন, সেনাবাহিনীর ক্ষমতা দখল

alt
Copyright free image source : PixaBay
বাংলাদেশের ভূতপূর্ব সরকার প্রধান শেখ হাসিনার ক্রমবর্ধমান স্বৈরাচারী মনোভাব সম্পন্ন কর্মকান্ড এবং বর্তমানের ছাত্র ও অসহযোগ আন্দোলনের জেরে দেশের সরকারের পতন হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে আজ ভারতীয় সময় দুপুর দুটোর দিকে পদত্যাগপত্র জমা দেন । একাধিক সূত্রের খবর বাংলাদেশের সেনাবাহিনীর চাপে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা ।

আজ দুপুর ১ টার দিকে গণভবনে শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিটের মধ্যে পদত্যাগ করে দেশ ছাড়তে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর তরফে । এটা স্পষ্টতই যে বাংলাদেশ সেনাবাহিনী দেশের ক্ষমতা দখল করেছে । দেশে আগের থেকে নামেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, আসলে ছিল গণতান্ত্রিক স্বৈরাচার শাসন ব্যবস্থা, সেটা এখন বিলুপ্ত হয়ে দেশে সামরিক শাসন ব্যবস্থা জারি হবে । তবে দেশে সরাসরি আর্মি রুল চালু না করে একটা অন্তর্বর্তীকালীন পুতুল সরকার চালু করে তাকে নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী - এমনটাই বোঝা যাচ্ছে ।

ভারতীয় সময় বেলা দুটোর দিকে শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা একটি সামরিক হেলিকপ্টারে করে আগরতলা বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন । সেখানথেকে বিমান যোগে তাঁদের প্রাথমিক গন্তব্য ত্রিপুরে হয়ে পশ্চিমবঙ্গে, আর তারপরে সরাসরি দিল্লিতে ।

মোট কথা বাংলাদেশের বর্তমান অবস্থা এখন অন্ধকারময় । অনেকটা কড়াই থেকে সোজা চুলার আগুনে । দেশে যদি সামরিক শাসনব্যবস্থা কায়েম হয় তবে প্রথমে সব চাইতে বেশি ক্ষতি হবে অর্থনৈতিক ব্যবস্থার, এর পরে দেশের আইন শৃঙ্খলা অবস্থার ব্যাপক অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে ।

"আমার বাংলা ব্লগের" সকল বাংলাদেশী ব্লগারদের সাবধানে থাকার জন্য অনুরোধ করছি ।

------- ধন্যবাদ -------

পরিশিষ্ট

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়
Account QR Code [Tron Wallet]

alt
TVHpGYJV7VNAMpnrzyaMpkC2FAYq8bCCXY
****Regards
aftab11irsgad@aftab11irsgad

Leave বাংলাদেশে সরকারের পতন, সেনাবাহিনীর ক্ষমতা দখল to:

Written by

Read more #hive-194913 posts


Best Posts From aftab11irshad11

We have not curated any of aftab11irshad11's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From aftab11irshad11