Published: 05 Mar 2018 › Updated: 05 Mar 2018

Bangla story
তানহা এইটা কি বললা?
- হুম এইটাই আপনার ঔষুধ।
একথা বলেই তানহা দৌড়ে ঘর থেকে
বেরিয়ে গেল। বের হওয়ার আগে আমার
দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল।
এটা কি বলে গেল আমাকে? মাথায় কিছুই
ধরছে না। তবে এটা সত্য যে এই কথা শোনার
পর পেটব্যাথা গায়েব হয়ে গেছে।
ব্যাথা কমলেও টেনশন বেড়ে গেছে এখন।
আসলে কি তানহা যা বললো তা সত্যি নাকি
ও মজা নিলো?
যদিও মনে ইতিমধ্যেই খই ফুটতে শুরু করেছে।
সত্যি বলতে মনে মনে তানহাকে একটু ভাল
লাগে। খুব একটা বেশি না। একটুখানি,
এক্কেবারে একটু।
ও যদি আমার বউ হয় তাহলে খারাপ হয় না।
দোষের মধ্যে শুধু কথা একটু বেশি বলে।
এছাড়া দেখতে শুনতে মেয়ে খারাপ না।
কিন্তু কথা হচ্ছে ঘটনা কি সত্যি?
মন চাইছে এখনি গিয়ে মাকে জিজ্ঞেস
করি। কিন্তু কেন যেন বিছানা ছেড়ে উঠতে
ইচ্ছে করছিল না। তাই চুপ করে বসে রইলাম।
কিছুক্ষন পর মোবাইলে একটা মেসেজ
আসলো।
Leave Bangla story to:
Read more #steemit posts
Best Posts From Md Rafiq
We have not curated any of abrafiq's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.