সময়ের ডাক: অন্তিম পর্ব
নীলিমা চোখ তুলে ওপরে তাকালো।সিলিং ফ্যানের সাথে একটা মেয়ের লাশ ঝুলে আছে!মেয়েটাকে সে চেনে।এটা তো সুমা আপু!তাদের পাশের বাসায় থাকতো।দুমাস আগে নিজ রুমের সিলিং ফ্যানের সাথে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করে।তাহলে সে এখানে কি করছে?নীলিমা কিছুক্ষণ শান্ত চোখে তাকিয়ে রইল।সবটা কি তার ভ্রম?নাকি সত্য?নীলিমা এবার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে।হঠাৎ কি মনে করে আবার এপরের দিকে তাকাতেই দেখল সুমা আপু চোখ মেলে তার দিকে তাকিয়ে আছে।ঠোঁটের কোণায় বিভৎস হাসি।
"কি রে নীলি,কেমন আছিস?"
ভারী কন্ঠে কথাটা বলেই উচ্চস্বরে হাসতে লাগল ঝুলন্ত সুমা।
"তোকে না আমার খুব মনে পড়ে...জানিস তো,তোকে আমি কতটা ভালোবাসতাম।চলে আয় না আমার কাছে?দেখ আমি তোকে নিতে এসেছি..."
নীলিমা হোচট খেয়ে মেঝেতে পড়ে যায়।চারদিক থেকে কর্কশ হাসির শব্দ আসছে।সে বিভৎস শব্দে কানের পর্দা ফেটে যাচ্ছে।দেওয়ালগুলো হঠাৎ ঘরের মাঝ বরাবর চেপে আসতে শুরু করে।নীলিমা পা চেপে ধরে উঠে দাঁড়ায়।দৌড়াতে আরম্ভ করে।অলৌকিকভাবে ঘরের দৈর্ঘ্য যেন সেকেন্ড দ্বিগুণ হয়ে যাচ্ছে।নীলিমা এলোপাতাড়ি দৌড়াতে থাকে।দেওয়াগুলো দ্রুতবেগে চেপে আসছে তার দিকে।চাপা দেবার ঠিক আগ মুহূর্তে বাইরে ছিটকে পড়ল নীলিমা।
মেঝেতে আছড়ে পড়তেই তার কুনুই ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝড়তে লাগল।নীলিমা মেঝেতে মাথা গুঁজে কাঁদছিল।তাকে পাশ কাটিয়ে কেউ যেন হেঁটে গেল।পায়ের আওয়াজ পেয়ে নীলিমা চোখ তুলে তাকায়।লাল শার্ট আর প্রিয় নীল ট্রাউজার পড়ে ভাবলেশহীন ভঙ্গিতে হেঁটে যাচ্ছে প্রান্তিক।নীলিমা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল।প্রান্তিক নিশব্দে হেঁটে গিয়ে দরজা খুলে বেরিয়ে গেল।বেরোনোর আগে একবার ঘাড় বাঁকিয়ে নীলিমার দিকে তাকালো।তার মোটা ফ্রেমের চশমার আড়ালে চোখ দুটো ঠিক বোঝা গেল না।
"ভাইয়া দাড়াও..কোথায় যাচ্ছ?দাড়াও ভাইয়া যেও না..."
বুক ফুলিয়ে বার চারেক শ্বাস নিয়ে দাঁড়িয়ে পড়ে নীলিমা।খুড়িয়ে খুড়িয়ে দরজার কাছাকাছি আসতেই দেখতে পেল প্রান্তিক সিঁড়ি বেয়ে ওপরের দিকে যাচ্ছে।নীলিমা তার পিছু পিছু ছাদে চলে আসে।ছাদের দরজাটা খোলা।ছাদের শেষ প্রান্তে কারা যেন সারি বেঁধে দাড়িয়ে আছে,কারো জন্য অধীর হয়ে অপেক্ষা করছে।প্রান্তিক এগিয়ে গিয়ে তাদের দলে মিশে যায়।নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না নীলিমা।কারণ সে জানে এরা সবাই মৃত।গত ছয়মাসে এ মহল্লাতেই এদের মৃত্যু ঘটেছে।রহস্যময় আত্মঘাতী মৃত্যু!সুমা আপু,প্রিতম ভাইয়া,অনু আপু,প্রান্তিক ভাইয়াও রয়েছে এদের মাঝে।
"কাম নীলিমা!নীলিমা কাম...উই আর ওয়েটিং ফর ইউ..."
একটি গম্ভীর ভারী কন্ঠ কানে পর্দায় বারি খেতেই নীলিমার চোখ যায় তাদের মাঝ বরাবার।ঠিক মাঝ বরাবর কালো হুট পরিহিত একটা লোক দাঁড়িয়ে আছে।সম্পূর্ণ কালো পোশাকে একটা কালো ছায়ামূর্তি মনে হচ্ছে তাকে।
"কে..কে..কে..আপনি?"
প্রত্যুত্তরে উচ্চস্বরে হাসতে লাগল লোকটা।
"We all are part of time.You,me and all of us.Time is an illusion.But that illusion do exists.Now time need you.You have to come with us..."
"না না না আমি কোথাও যাবো না..."
"come Nelima..."
লোকটার সঙ্গে সঙ্গে এবার পেছনের সাড়ির সকলে তাল মিলালো।উচ্চস্বরে প্রতিধ্বনি তুলল,
"কাম নীলিমা..কাম..কাম..."
হঠাৎ নীলিমার পা চলতে শুরু করল।যন্ত্রচালিত রোবটের ন্যায় এক পা দু পা করে এগোতে থাকল সে।কোনো এক আকর্ষণ যেন টেনে নিয়ে যাচ্ছে।সামনে তীব্র আলো।চোখ ঝলসে যাচ্ছে।তবুও থামছে না।পা চলছেই,অসীমের পথে।
.
আগামিকাল আরো একটা লাশ পাওয়া যাবে।হয়তো কেউ বলবে আত্মহত্যা,কেউ বলবে ঠান্ডা মাথার খুন।যতই ঘাটাঘাটি করুক,সমাধান শূন্য।তখন এমৃত্যু রহস্যময় উপমা পাবে।কিন্তু কেউ কি ভেবে দেখবে জগতের সমস্ত রহস্য লুকিয়ে থাকে সময়ের অন্তড়ালে?জীবন যখন অসীম সময়ের মাঝে বিলীন হয় তার নামই তো মৃত্যু।সময় মৃত্যুকে আহ্বান জানায়,মৃত্যু সময়কে নয়।সময় কখনো গ্রাস করে,কখনো বা লুপ্ত সুখ ফিরিয়ে দেয়।এই জগতের সর্ববৃহৎ অসম্পূর্ণ রহস্যের নাম সময়।
THE END
Leave সময়ের ডাক: অন্তিম পর্ব to:
Read more #hive-190212 posts
Best Posts From Rafijul
We have not curated any of troublemakerrr's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Rafijul
- ১২০ টাকায় মেলার আখের গুরের জিলাপি।
- 999 TK Food Challenge in 20 minute.
- বাড়ির পাশের গ্রামের ঐতিহ্যবাহী মেলা।
- নিজের টাকায় সখ আল্লাদ পূরণ করার অনুভূতি।
- Hibiscus flower garden scenery painting.
- আমার জীবনের অন্যতম ভালো ও আনন্দদায়ক কিছু সময় এর শেষ অংশ।
- আমার জীবনের অন্যতম ভালো ও আনন্দদায়ক কিছু সময়।
- Bengali folk art alpona painting on 8 inch canvas..........
- How to make professional Cash Memo/Bill Voucher design so easily..........
- The art of colors digital portrait vector art....