Toushik Ahmmed Tayeb avatar

জীবন কঠিন সুন্দর | ভাই আমার একটা ছবি তুলবেন!

toushik

Published: 08 Nov 2020 › Updated: 08 Nov 2020জীবন কঠিন সুন্দর  | ভাই আমার একটা ছবি তুলবেন!

জীবন কঠিন সুন্দর | ভাই আমার একটা ছবি তুলবেন!

একজীবনকে আরেকজীবনের সাথে মেলাতে গেলেই বিপদ! কারন, জীবন যেখানে যেমন।

নভেম্বর মাস, ঠান্ডার আচ অনুভব করা যাচ্ছে। এই সময়ের বিকাল টা অনেক সুন্দর থাকে। সকালের মতই বিকেলটাও উপভোগ করার মতো। প্রতিদিনের মতো আজকের বিকেলেও হাটতে বের হলাম বন্ধুদের সাথে। চারজন হাটতে শুরু করলাম নদীর পাড় দিয়ে। গন্তব্যের ঠিক নাই, সন্ধ্যা নামার পরপরই ফিরে আসবো। এই সময়ে যতদুরে যাওয়া যায় হাঁটতে হাঁটতে। নদীর পাড় দিয়ে কিছুক্ষন হাটার পর চরের দিকে যাচ্ছিলাম। চারিদিকে সবুজ ক্ষেত, কুয়াশা পরতে শুরু করছে। কুয়াশায় চারদিক সাদা হয়ে হয়ে আছে।

কিছুক্ষন যেতেই কয়েকটি ছেলেকে দেখলাম। তিনজন ছেলে ক্ষেতের পাশে লাঠিয়ে খেলছে।তারা খালি গায়ে এবং খালি পায়ে ছিলো,যেখানে বাইরে যথেষ্ট পরিমান ঠান্ডা, আমি এবং আমার বন্ধুরা সবাই গরম পোষাক পরে আছি সেখানে ওরা খালি গায়ে খেলতেছে। ঠান্ডা যেন তাদের গায়ে লাগছে না। তিন জনের হাতেই লাঠি আছে। একে অপরকে লাঠিয়ে বারি দেওয়ার চেষ্টা করছে অপরজন সেই তার হাতের লাঠিয়ে দিয়ে ঠেকিয়ে দিচ্ছে। আমরা যেতেই তারা বন্ধ করে দিলো।

আমাদের দেখে ছোট ছেলে গুলো হেসে উঠলো। আমরাও দাড়ালাম, তাদের নাম জিজ্ঞেস করলাম, কিন্তু তারা তাদের নাম বলতে ইতস্তত করলো। কিছুক্ষন কথা বলার পরই তারা আমাদের সাথে তাল মিলিয়ে কথা বলতে শুরু করলো। আমি অবাক হয়ে যাচ্ছিলাম তারা কত দ্রুত আমাদের সাথে মিশে গেলো। বেশ কিছুক্ষন ছেলে গুলোর সাথে কথা বলার যাচ্ছিলাম, ঠিক তখনই আমায় পিছন থেকে হানিফ নামের ছেলেটি আমাকে ডাক দিলো, বললো ভাই আমার একটা ছবি তুলেন।

IMG_20191107_171659.jpg

হানিফের মুখে হাসি।

ফোন আমার হাতেই ছিলো, আমি ততক্ষণই ক্যামেরা অন করে ওর একটা ছবি তুললাম। ছবিতে অসম্ভব সুন্দর হাসি দিচ্ছিলো। আমি ওর ছবি তোলার সময় আবেগাপ্লুত হয়ে পরি। বেশ কয়েকটি ছবি তুলছিলাম। হানিফ বললো ভাই দেখি কেমন হইছে! সব ছবি গুলো ওকে দেখালাম, নিজের ছবি দেখে হাসতে লাগলো ও। আমার অনেক আনন্দ হচ্ছিলো এটা ভেবেই যে, ছেলেটি অনেক খুশি হয়েছে।

IMG_20191107_173328.jpg

সূর্য ডোবার আগ মুহূর্তে তোলা।

তারপর আমরা আবার আমাদের যাত্রা চালিয়ে গেলাম। সন্ধ্যা নামতে শুরু করলো,আকাশের রং পাল্টে যাচ্ছিলো,আকাশ ধীরে ধীরে লাল হয়ে উঠছিলো। কুয়াশায় চারিদিক অন্ধকার হয়ে আসছে কিন্তু খুব বেশি ঠান্ডা না। শুধু কুয়াশায় চারিদিক ঢেকে গেছে। মুহুর্তেই সূর্য ডুবে গেলো, অন্ধকার হয়ে হয়ে আসলো চারিদিক। আমরা ফিরে আসতল লাগলাম ঠিক সেই রাস্তা দিয়ে যে রাস্তায় হানিফ এবং ওর বন্ধুরা খেলছিলো। কিন্তু সেই জায়গায় এসে দেখলাম তারা নেই, হয়তো বাড়িতে গেছে।

সেদিন হানিফের চোখে যে হাসি টা হাসিটা দেখেছিলাম সেটা আমাকে রাতে ভাবিয়েছিলো। ওর জীবন টা অন্যরকম হতে পারতো।

আমার এ ক্ষুদ্র জীবনে জানা অজানা অজস্র জীবনের সম্মুখীন আমি হয়েছি। কারো জীবন আমায় ভাবিয়েছে কারো জীবন আমায় হাসিয়েছে। কিছু জীবন আমাকে একেবারে অন্তরের ঠিক ভেতরে ছুয়ে দিয়েছে।

জীবন শব্দটা কতটা ছোট! অর্থটা ততই বিশাল।


Life is beautiful but not for everyone. In a country like ours, there are many helpless people who can't eat properly at 3 times a day. Many people suffer from cold in winter. Many people die in the winter season due to lack of warm clothes. Many boys like Hanif suffer in winter. They can't fulfill everything despite their many desires.

Leave জীবন কঠিন সুন্দর | ভাই আমার একটা ছবি তুলবেন! to:

Written by

Senior Ambassador at APPICS @appics

Read more #life posts


Best Posts From Toushik Ahmmed Tayeb

We have not curated any of toushik's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Toushik Ahmmed Tayeb