Shemanto avatar

মনোরম পরিবেশে কিছুক্ষন ও সেখানকার অনুভুতিগুলো

shemanto72

Published: 06 Jun 2021 › Updated: 06 Jun 2021মনোরম পরিবেশে কিছুক্ষন  ও সেখানকার  অনুভুতিগুলো

মনোরম পরিবেশে কিছুক্ষন ও সেখানকার অনুভুতিগুলো

মনোরম পরিবেশে কিছুক্ষন

আমরা সবাই নিস্তব্ধতা ও মনোরম পরিবেশ অনেক ভালোবাসি। আমরা আমাদের মনটাকে ভালো করতে পারি সেই মনোরম পরিবেশের দ্বারা। এখনকার এই ঘনবসতি পূর্ণ বাংলাদেশে মনোরম পরিবেশ পাওয়া একটু জটিল। তবুও আমাদের মনটাকে ফ্রেশ করার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয় যার নাম : হাতিরঝিল। হাতিঝিলের পরিবেশটা অনেক সুন্দর। যে এসেছে একমাত্র সেই অনুভব করতে পারবে। সেখানে যেমন রয়েছে প্রকৃতি তেমনি রয়েছে নদীর কিনারায় বয়ে যাওয়া পানির ঢেউ আর সেই বাতাশ । সেখানে রয়েছে অনেক গুলো আসন যেখানে বসে মানুষ সেই পরিবেশের মজা নিতে পারে। সবমিলিয়ে যেন এক অপরূপ সুন্দর্য। সেখানে থাকা প্রত্যেকটা জিনিস যেন সুন্দর্যের প্রতীক। আমি সেখানেকের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করি।

IMG_20210526_113107.jpg

15.JPG

আমি প্রকৃতি প্রেমিক। তাই আমি হাতিরঝিলকে অনেক ভালোবাসি। সেখানে যখন বাতাস বয়ে যায় তখন মনে হয় আমি যেন সেই গ্রামের অনুভতি গুলো আবার ফিরে পেয়েছি। আমাদের এই শহরে সেই গ্রাম বাংলার অনুভূতি গুলো খুঁজে পাওয়া মুশকিল। আমার বাসা হাতিরঝিলের পাশেই । আমার মনটাকে ঠিক করতে অনেক সময় আমি সেখানে ঘুরতে যাই। এই জায়গাটি যেন বাংলাদেশের বুকে এক অন্যতম জায়গা। সেখানে যে কেউ যেতে পারে। এবং তার মনটাকে আবার জাগ্রত করতে পারবে। আমি মনে করি এই প্রকল্পটি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর ও ভাল প্রকল্প। যেটা মানুষকে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে বড় ভূমিকা রাখবে ।

IMG_20210527_103500.jpg

IMG_20210526_113859.jpg

হাতিরঝিলে শুধু গাছপালা আর নদী নয়, রয়েছে বেশ কয়েকটি ব্রিজ। । যেটা সেই জায়গাটার সুন্দর্য দ্বিগুন বাড়িয়ে দিয়েছে। ব্রিজ গুলো এক রকম ডিসাইন এর না সব গুলোকে আলাদা আলাদা ভাবে তৈরী করা হয়েছে। হাতিঝিলটা একটু গোলাকার। তাই জায়গাটার মাঝখান দিয়ে ব্রিজগুলো বসানো হয়েছে। যাতে করে নদীটা পার হওয়া যায়। হাতিরঝিলের ঠিক মাঝখানে একটি দ্বীপের মতো উঠেছে। সেখানে একটি হোটেলের স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। যেটা হয়তোবা কিছুদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।

IMG_20210527_103526.jpg

IMG_20210525_135116 (1).jpg

দিনের হাতিরঝিল থেকে রাতের হাতিরঝিল অনেক বেশি সুন্দর। রাতের বেলা অনেক লাইটিং করার ফলে জায়গাটা শুধু সবুজ দেখায়। কিছুদিন আগেও এইরকম কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু হঠাৎ করে লাইটিংএর ব্যবস্থা করা হয় । এই গ্রীনলাইট গুলো শুধু গাছের উপর লাগানো হয়েছে। যাতে করে রাতেরবেলাও গাছের দিকে তাকালে গাছের সবুজ রংটা ভেসে উঠে ।

Only this Image is from farzanaakter@farzanaakter

StandByMeDoraemon2-11-1024x553.jpg

IMG_20210526_113701.jpg

এক কথায় বলতে গেলে হাতিরঝিল হলো অপরূপ একটি জায়গা। আমার কাছে ছবিগুলো অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও এই ছবিগুলো ভালো লাগবে। আজকে আমার লেখা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

Leave মনোরম পরিবেশে কিছুক্ষন ও সেখানকার অনুভুতিগুলো to:

Written by

Read more #nature posts


Best Posts From Shemanto

We have not curated any of shemanto72's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Shemanto