Published: 04 Jun 2018 › Updated: 04 Jun 2018
এমন মানব সমাজ কবে গো সৃজন হবে
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান জাতি গোত্র নাহি রবে।
এমন মানব সমাজ কবে গো সৃজন হবে।
শোনায়ে লোভের বুলি।
নেবেনা কেউ কাঁধের ঝুলি ।।
ইতর আতরাফ বলি ।
দূরে ঠেলে নাহি দেবে।।
এমন মানব সমাজ কবে গো সৃজন হবে।।
আমির ফকির হয়ে এক ঠাই ।
সবার পাওনা পাবে সবাই ।।
আশরাফ বলিয়া রে হায় ভবে কেহ নাহি পাবে ।
এমন মানব সমাজ কবে গো সৃজন হবে।।
ধর্ম কুল গোত্র জাতির ।
তুলবে না গো কেহ জিগির ।।
কেঁদে বলেন লালন ফকির।
কে মোরে দেখায়ে দেবে ।।
এমন মানব সমাজ কবে গো সৃজন হবে।।
Leave এমন মানব সমাজ কবে গো সৃজন হবে to:
Read more #bangladesh posts
Best Posts From shaikhraz1986
We have not curated any of shaikhraz1986's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.