Sharmin. avatar

সময় পরিবর্তনের।

shahinaubl

Published: 20 Apr 2021 › Updated: 20 Apr 2021সময় পরিবর্তনের।

সময় পরিবর্তনের।

image

pexels-photo-3214944.jpeg

জীবনের সবকিছুই আমরা নানা দিক দিয়ে বিচার করতে পছন্দ করি। মানুষের ভালো দিকটা আড়াল করে মানুষের খারাপ দিকটা প্রকাশ করতে আনন্দ অনুভব করি। এটা যেন আমাদের প্রাকৃতিক একটা স্বভাব। কিন্তু এর মধ্যেও সময় আমাদের বারবার সুযোগ দিয়ে যায়। বছরের পর বছর কেটে যাচ্ছে তার মানে প্রতিনিয়ত জীবনকে শুরু করার নতুন মাধ্যম আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। এটা কেউ সহজেই নিজের জীবনে গ্রহন করে আবার কেউ ভুল পথেই এগিয়ে যেতে পছন্দ করে। কিন্তু জীবনের হিসেবের খাতায় সময় শেষ হয়ে যাচ্ছে এটা হয়তো আমরা কেউ ভাবিনা। বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই দেখা যায় কেউ স্বল্প সময় খরচ করেই জীবনে সফলতা নিয়ে আসে।

আবার কেউ কয়েক বছর ধরে চরম পরিশ্রম করেও নিজের সফলতার মুখ দেখতে পায় না। তার মানে যে তার জীবনে সময় থেমে রয়েছে তা কিন্তু নয়। সময় সময়ের মত অতিবাহিত হচ্ছে আর খরচ হচ্ছি আমরা। অনেকেই সময়কে মূল্যায়ন করতে পছন্দ করে না। এখন প্রশ্ন জাগতে পারে আমি কেন এমন টা বললাম। আপনিও হয়তো এর মধ্যে পড়তে পারেন। কারণটা একটু ভেবে দেখলেই হয়তো এর সহজ উত্তর আমরা পেয়ে যেতে পারি। এবং আমি নিজেও এই ক্ষেত্রে ব্যতিক্রম নই, আমিও ঠিকঠাক আমার সময়ের মূল্য দিতে জানি না। আজকের কাজ কালকে করব , কালকের কাজ তারপরে, এমন করতে করতে সময় চলে যায় কিন্তু নিজের কাজ করা আর হয় না।

তার মানে তো অবশ্যই আমরা সময়ের মূল্য দিচ্ছি না। দিচ্ছি না বলতে যে কখনোই দিবো না সেটা কিন্তু নয়। ওই যে বললাম সময় পরিবর্তনের। সময়ের সাথে নিজের জীবনের স্বাভাবিকতা টাও অনেকটা পরিবর্তন হবে। তখন হয়তো জীবনে সময় অনেকটাই কমে আসবে। পরিবর্তনের কারণে সময়ের খাতায় নিজেকে নিয়ে শুধু আফসোস ব্যাখ্যা করা হবে। পাশে থাকা মানুষটা হয়ত বলবে সময়ের পরিবর্তনের সাথে জীবনের সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে তারপরে আমি জীবনে আর কতটুকু সময় পাবো। এটা অবশ্যই সত্যি পরিবর্তনের সাথে জীবনের সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন এই জীবনে আর কতটুকু সময় পাবেন । আপনার জীবনে কতটুকু সময় আর বাকি রয়েছে এটা কিন্তু কেউই নির্দিষ্ট করে বলতে পারেনা।

সময় শেষ হবে এবং নিজের মতোই অতিবাহিত হবে। এবং আপনার সময় আপনাকে পরিবর্তনের একটি মোর দেখাবে। আপনি সময়ের পরিবর্তনের সাথে কতটা নিজেকে তাল মিলিয়ে চলছেন বা তাল মিলিয়ে চলবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু ব্যক্তিগত বিষয় হলেও সময় আপনার জন্য অপেক্ষা করবে না। সে নিজেকে থামিয়ে দিয়ে আপনার ভুলগুলো কে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে না যে আপনি সময়টাকে ভুলের মাধ্যমে ব্যবহার করছেন। তাই আগে থেকেই বিবেচনা করবেন সময় পরিবর্তনের। কিন্তু আমাদের জীবন শুধুমাত্র আমরাই পরিবর্তন করতে পারব সময়ের সাথে।

নিজের জীবনটাকে সুন্দর করার জন্য সময়ের প্রতিটা মুহূর্ত কে নিজের মতো ব্যবহার করুন। যদি ব্যক্তিগতভাবে ঠান্ডা মাথায় কখনো ভাবতে জান জীবনে একটা দিন মানে অনেকটা সময়। আপনি সেই সময় গুলোকে যদি হিসেব করে খরচ করেন, তাহলে জীবন সুন্দর মোর ধারণ করবে। সময়ের পরিবর্তন তাকে নিজের আফসোসে নয় একদিন সুখের সাথে মনে করার জন্য নিজেকে তৈরী করুন। প্রতিটা সময় আপনাকে জীবনে কতটা দিয়েছে এবং আপনি কতটা নিয়েছেন সেটা যেন ভবিষ্যতে আপনাকে না ভাবায়। তাই সময় আপনাকে ভাবানোর আগে আপনি নিজেই সময় কি নিয়ে ভেবে জীবনটাকে সুন্দর করে তুলুন।

Leave সময় পরিবর্তনের। to:

Written by

Read more #hive-190212 posts


Best Posts From Sharmin.

We have not curated any of shahinaubl's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Sharmin.