AirdropHub avatar

"চন্দ্র বিড়ম্বনা"

shadonchandra

Published: 28 Aug 2020 › Updated: 28 Aug 2020"চন্দ্র বিড়ম্বনা"

"চন্দ্র বিড়ম্বনা"

"তুমি চাইলে আকাশের চাঁদ এনে দেব" তোমায় দেয়া সেই প্রতিশ্রুতি যে আমার মিথ্যা ছিল, তার প্রমান তোমার পিতা আমাকে দিয়েছিলেন, তিনি আমায় বলেছিলেন "বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়ে কোন লাভ নাই"। আমি দ্বিধাগ্রস্থ হয়ে পড়েছিলাম তোমার পিতার উক্ত বাক্যে, কাকে আমি আকাশের চাঁদ এনে দিতে চেয়েছি,তোমার পিতার ভাষ্যমতে তুমিই আকাশের চাঁদ, স্বয়ং চাঁদকে কিভাবে চাঁদ উপহার দিতে পারি আমি।

IMG_20200828_210924.jpg

তোমার পিতা আমাকে বামুন বলেছিলেন তাতে আমার বিন্দু মাত্র আপেক্ষ ছিল না, কারন আমি নিয়মিত আমার উচ্চতা পরিমাপ করতাম, পাঁচ ফুট ছয় ইঞ্চি জলজ্যান্ত মানুষকে কেউ যদি বামুন বলে, বুঝে নিতে হবে লোকটার চোখের দৃষ্টিতে সমস্যা আছে, আমিও তখন সেটাই ভেবেছিলাম। আমার মাথায় তীব্র যন্ত্রনা হচ্ছিল এই ভেবে যে আমি তোমার সম্পর্কে না জেনে শুনেই তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম। তোমাকে কখনই আমি ছেড়ে যাব না, সারাটি জীবন তোমার হাতে হাত রেখে পথ চলব, তোমার আমার ছোট্ট একটা ভালবাসার সংসার হবে, তোমার কোলে মাথা রেখে আমি মরতে চাই, এমন আরো কয়েক ডজনখানেক যে প্রতিশ্রুতি গুলো তোমায় আমি করেছিলাম, এক নিমিষেই সবগুলোকে কেমন জানি মরিচিকা মনে হচ্ছিল আমার কাছে। আমার মাথার যন্ত্রনা তীব্র থেকে তীব্রতর হয়ে গিয়েছিল সেদিন, স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। শুধু একটাই অনুভুতি কাজ করছিল আমার মাঝে, সত্যি আমি যে তোমায় বড্ড ভালোবাসি। হিতাহিতজ্ঞানশূন্য মস্তিষ্কে তোমার পিতাকে বলেছিলাম, আপনার মেয়েকে আমি আকাশ থেকে চাঁদ এনে দিতে ছিলাম, তা হয়তোবা আমার পক্ষে সম্ভব না, কারন আপনার মেয়েইতো আপনার কাছে চাঁদ, যান আপনি আপনার মেয়ে চাঁদকে ভালো কোন ছেলে চাঁদের সাথে বিয়ে দেন।

IMG_20200828_210941.jpg

ওগো প্রিয়তমা ভুল যেন বুঝ না আমায়, আমি তোমার বাহ্যিক সত্ত্বাকে তোমার পিতার কাছে উৎসর্গ করেছিলাম, আমি আমার ভালবাসা এবং আমার আত্ত্বিক সত্ত্বাকে তোমার পিতার কাছে আজ অবধি সমর্পন করি নাই। তাই আজো আমি তোমায় ভালবাসি।

IMG_20200828_210720.jpg

আজ নিজেকে খুব বেশি অপরাধী বলে মনে হয় কেন যান, জোৎস্না সাবিত কোন রাতে চাঁদের আলোয়, তোমার কোলে মাথা রেখে, বাসার ছাদে সময় কাটানোর যে স্বপ্ন আমি দেখেছিলাম, সেই স্বপ্ন আজ চাঁদের বিড়াম্বনায় ভেঙ্গে গেছে চিরতরে। তোমায় নিয়ে জোৎস্না রাতে সমুদ্রের তীরে ঢেউয়ের পানিতে হালকা ভেজা বালির উপরে বসে,চাঁদের প্রভাবে জোয়ার ভাটা দেখার যে স্বপ্ন আমি দেখেছিলাম, চাঁদের বিড়ম্বনায় তা আজ চিরতরে ভাটা পড়েছে।

IMG_20200828_210812.jpg

তোমার ভালবাসায় যে জীবনকে আমি চাঁদের আলোয় আলোকিত করতে চেয়েছিলাম, সেই চাদঁ আমার জীবনকে চির আমাবস্যায় ঘিড়ে নিয়েছে, আজ আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, তোমার আমার মাঝে চাঁদকে জড়িয়ে ফেলা মোটেও উচিত ছিল না, তোমার পিতার মতোই যদি তোমাকে আমার জীবন আকাশের চন্দ্র ভাবিতাম, হয়তোবা আজ তুমি চন্দ্র হয়ে অন্য কারো আকাশ রাতের আধারে আলোকিত করতে না।

IMG_20200826_205510.jpg

তোমার পিতাই সঠিক ছিলেন, তোমার পিতাই তোমাকে আমার চেয়ে বহুগুনে ভালবাসতেন,চন্দ্র বিড়াস্বনায় পড়ে তোমাকে হারানোর ব্যাথা আজ আমায় আর কাঁদায় না, তোমার পিতার অগাধ ভালবাসার কাছে, আমার তুচ্ছ ভালোবাসা সর্বদাই পরাজিত ছিল, তোমার আমার সীদ্ধান্তটা সঠিক ছিল, তুমি চিরকাল আমার ভালবাসায় থাকবে। ভবিষ্যৎ জীবন সঙ্গীনিকে আমি আর চন্দ্র বিড়ম্বনায় পড়তে দেব না, জীবনের জোয়ার ভাটা জীবন সঙ্গীনিকে নিয়ন্ত্রন করতে দেব, চন্দ্রকে না।

Leave "চন্দ্র বিড়ম্বনা" to:

Written by

Blogging about Crypto Airdrop, Daily Quest, Crypto Bounty, Testnet, Retroactive Airdrop e.t.c

Read more #metaphorical posts


Best Posts From AirdropHub

We have not curated any of shadonchandra's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From AirdropHub