আরো একটি ভয়ঙ্কর সাইক্লোন
মোকা একটি ভয়ঙ্কর সাইক্লোন |যা বয়ে গেলো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মায়ানমারের উপর দিয়ে |ঘন্টায় 180 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও সাইক্লোন এর তান্ডব দেখিয়ে দিল মোকা |পরিবেশবিদ তথা আবহাওয়া দপ্তর থেকে আগেই সতর্কীকরণ করা হয়েছিল ঘূর্ণিঝড়ের ব্যাপারে |তাই বিপর্যয় মোকাবিলা দল ও সৈন্যবাহিনী প্রস্তুত ছিল সমস্ত রকম বিপর্যয় মোকাবিলার জন্য |
বেশ কিছুদিন ধরে বঙ্গোপসাগরে জলীয়বাষ্প ঘনীভূত হচ্ছিল | আসলে এই সময়টা অর্থাৎ এই গরমের সময় কালীন উষ্ণ তাপদাহ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কালবৈশাখী ঝড় বৃষ্টি পাত হয়ে থাকে | কখনো কখনো এই কালবৈশাখী ঝড় গুলো গতি বাড়িয়ে সাইক্লোন ও সুপার সাইক্লোন এর রূপ নেয় | যা বয়ে আসা দিনগুলিতে বিপর্যয়ের স্বাক্ষর রেখে গেছে বিশেষভাবে উল্লেখ্য আমফান আইলা প্রভৃতি |আর এই সমস্ত সাইক্লোন গুলো যখন শক্তি সঞ্চয় করে সমুদ্র সৈকত থেকে স্থলভাগের ল্যান্ড ফল করে তখন মানবজীবনে বিপত্তি ডেকে আনে যা আমরা আগেও দেখেছি | ঘরবাড়ি সাথেসাথে ও মানব জীবনের অস্তিত্বের সংকট দেখা দেয় |
তবে আবহাওয়াবিদদের আগাম সর্তকতা তথা বিপর্যয় মোকাবিলা দলের আগাম প্রস্তুতিতে বড় বিপদের হাত থেকে মানুষ কিছুটা রক্ষা পেলেও সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে |মায়ানমার এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে বিশেষ ক্ষয়ক্ষতি হয়েছে |উভয় দেশের সরকার এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে সাহায্য করার লক্ষ্যে |আশা করা যায় উভয় দেশই তাদের এই বিপর্যয়ের সঙ্কট কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে |
Leave আরো একটি ভয়ঙ্কর সাইক্লোন to:
Read more #hive-190212 posts
Best Posts From satmile
We have not curated any of satmile's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From satmile
- A unique historic victory in the history of world cricket
- India's incredible victory against australia in women's world cup
- Indian historical victory against Australia in world test Championship
- the festivel of bhai dooj is a sweet relationship between siblings
- Fall is in a festive mood
- I spent a few moments of this rainy season in my garden
- The small beautiful wildlife friend is now my family member.
- My new dream project site vinayak aquasa
- The month of Shravana is a religious ceremonial month
- cloudy nature of my city.