satmile avatar

রবীন্দ্র জয়ন্তী স্মৃতিচারণ

satmile

Published: 12 May 2023 › Updated: 12 May 2023রবীন্দ্র জয়ন্তী স্মৃতিচারণ

রবীন্দ্র জয়ন্তী স্মৃতিচারণ

আজ 25 শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162 তম জন্মবার্ষিকী পালন করছি আমরা |শুধু বাংলার নয় সারা বিশ্বে ছড়িয়ে থাকা আপামর বাঙালির কাছে এই দিনটি একটি আনন্দঘন দিন |1861 সালের 7 মে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের কবিগুরু জন্মগ্রহণ করেন এই দিনটিতে |1861 সালের 7 মে কবিগুরু এই দিনটিতে জন্মগ্রহণ করলেও কালক্রমে সেদিনটি ছিল বাংলা বৈশাখ মাসের 25 তারিখ এবং সেই কারণে কবিগুরুর জন্মবার্ষিকী পঁচিশে বৈশাখে আমরা প্রত্যেক বছর উদযাপন করে থাকি |

             মহর্ষি দেবেন্দ্রনাথ আর সারদাদেবীর চতুর্দশতম সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর   |       1913 সালে নোবেল পুরস্কার জয়ের মধ্য দিয়ে    কবিগুরু তার অতুলনীয় সৃজনী প্রতিভা দ্বারা বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করেন |   ভারত এবং বাংলাদেশ উভয় দেশের জাতীয় সংগীত রচনা করেছেন |  দেড়শ বছর পার হয়ে গেলেও এখনো বাঙালির নিত্যদিনের জীবনযাত্রা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথের উপস্থিতি চোখে পড়ার মতো |   শুধু বাংলা নয় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আপামর বাঙালি জাতির দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে রয়েছেন রবীন্দ্রনাথ |25 শে বৈশাখ দিনটিতে অজস্র অনুষ্ঠান আয়োজন করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় কবি স্মৃতির প্রতি |কবিগুরুর রচনায় পরিমাণে বিপুল বিষয়বৈচিত্র্য লক্ষ্য করা যায় |কবিতা সংগীত উপন্যাস ছোটগল্প নাটক প্রবন্ধ ভ্রমণ শিশুতোষ সহ সাহিত্যের প্রতিটি শাখায় সমৃদ্ধ রয়েছে তার মেধা মনন ও সৃজনশীলতায় |
                  প্রায় একক প্রচেষ্টায় তুমি বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিক করে তুলেছিলেন  |  চিত্রকলায় মনোনিবেশ করেন সেখানেও তিনি তার অপূর্ব মেধার স্বাক্ষর রেখেছেন |  মানব প্রকৃতি ও দেশপ্রেম ছিল কবিগুরুর রচনা কেন্দ্রীয় বিষয়বস্তু |  এখনো বাঙালি তাদের নিত্য দৈনন্দিন জীবনের আবেগ-অনুভূতির ভাষা খুঁজে পায় কবিগুরুর কালজয়ী রচনার মধ্য দিয়ে |  বাংলা সাহিত্যের প্রাণপুরুষ তার জনকল্যাণমূলক কাজে রেখে গিয়েছেন বিশেষ ভূমিকা |শিক্ষাবিস্তার তথা কৃষি ও কৃষকের উন্নয়নকল্পে তার জনকল্যাণমূলক কাজ সকলের কাছে দৃষ্টান্ত হয়ে রয়েছে   | 1913 সালে নোবেল পুরস্কারের অর্থ দিয়ে শাহজাদপুরে   দরিদ্র কৃষকদের ঋণ দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংক |গড়ে তোলেন শান্তিনিকেতন বোলপুরে |1918 সালের চৌদ্দই জুলাই   বর্ষা উৎসব দিনে বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেন তিনি |   কবিগুরু নিজেই ছিলেন একজন অপার সাগর |  উনার জীবন দশায় 25 শে বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হত |     কবিগুরু ছিলেন বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র যা আপামর বাঙালি জীবনকে আলোকিত করে রেখেছেন | কবি গুলোর ভাবনাও চিন্তন একাধারে বিমুক্ত ও বিস্মিত করে রেখেছে সকল বাঙ্গালীর প্রজন্মকে | বিশ্ব সাহিত্যের ইতিহাসে এমন প্রতিভা খুবই বিরল |                                                                                     

Rabindranath-Tagore-Jayanti.jpg
Source

Leave রবীন্দ্র জয়ন্তী স্মৃতিচারণ to:

Written by

Read more #rabindranath posts


Best Posts From satmile

We have not curated any of satmile's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From satmile