নাম না জানা ফুলের ফটোগ্রাফি!!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার কেমন আছেন। আশা করি সুস্থ ও আল্লাহর অশেষ রহমতে এই বৃষ্টির মধ্যেও সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
নাম না জানা ফুলের ফটোগ্রাফি!!
যদিও এটা একটা সবজি গাছ। তবে কি সবজি আসলে আমার জানা নেই। কারন আমার শ্বশুরমশাই অনেক ধরনের সবজি গাছ রোপন করেছে,,, আজকে বাগানে গিয়ে দেখলাম সুন্দরভাবে ফুল ফুটে আছে।
সবজি মাত্র ধরা শুরু করেছে। প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে গাছের অবস্থা খুবই খারাপ। যার কারণে গাছগুলো একটু ঠিক করতে গিয়েছিলাম ওখানে। গিয়ে এই ফুলগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। ঘরে আবার এসে মোবাইলটা নিয়ে চলে গেলাম।
ওখানে গিয়ে সুন্দরভাবে ফুলগুলো ছবি তুলে নিলাম। আসলে দেখতেই অসম্ভব সুন্দর লাগছিল। সাদা ফুল তারপরে সবুজ গাছের মধ্যে যেন অসম্ভব সুন্দর লাগছিল।
এরপরে বাগানের মধ্যে কিছু কাজ করলাম। কাজগুলো সম্পন্ন করার সাথে সাথেই বৃষ্টি আবার নামা শুরু হয়ে গেল। আসলে এই কয়েকদিন প্রচুর পরিমাণে বৃষ্টি। আমি যখন পোস্ট লিখতে বসলাম তখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে।
বৃষ্টির কারণে চারপাশ একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে। বাহিরে বের হওয়াটা খুবই দুঃসাধ্যকর ব্যাপার হয়ে গেছে। যাই হোক গাছগুলোর পরিচর্যা সঠিকভাবে করতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করছি সৃষ্টিকর্তার কাছে।
কারণ ওই সময়টা যদি বৃষ্টি হতো তাহলে গাছগুলোর পরিচর্যা করা অনেক বেশি কষ্টকর হয়ে যেত। গাছগুলো পরিচর্যা করে ঘরে আসলাম সাথে সাথেই বৃষ্টি শুরু।
তো বন্ধুরা আমি তো ফুল গুলোর নাম জানিনা। আপনারা যদি ভুলগুলোর নাম জেনে থাকেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আমার লেখায় যদি কোন ভুল হয়ে থাকে। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Leave নাম না জানা ফুলের ফটোগ্রাফি!! to:
Read more #hive-117778 posts
Best Posts From Rubina Akther
We have not curated any of rubina203's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Rubina Akther
- No one can be tied down to a relationship.
- Life is beautiful.
- I wrote a success story.
- The world is not good for the elderly.
- You can't feel good about yourself by making another person cry.
- I have been forced to live alone.
- Can you buy your own people with money?
- Everyone is crazy about money.
- Don't be arrogant, arrogance will destroy you.
- No one wants to understand the pain of a girl's heart.