শেষ বিকেলের সূর্য
আসসালামুয়ালাইকুম
কেমন আছো সবাই
সূর্যাস্তের চেয়ে সুন্দর আর কিছু হয় না। আমি যখনই সূর্য অস্ত দেখি তখনই থমকে যাই। কেন জানি সূর্যাস্তের সাথে আমার অনেক বেশি আকর্ষণ এবং আমার মনে হয় আমার জীবনের সাথে সূর্যাস্তের অনেকটা মিল রয়েছে।
সূর্যাস্ত জানিয়ে দেয় তোমাদের সারাদিনের ব্যস্ততা শেষ হয়েছে, এখন ঘরে ফেরার পালা, এখন সময় পরিবারকে দেওয়ার এখন সময় নিজেকে শস্তি দেওয়ার । তাই সূর্যাস্ত সব সময় জানিয়ে দেয় চলো সময় হয়ে গেছে এখন নিজেকে সময় দাও, নিজের পরিবারকে সময় দাও, কর্ম ব্যস্ত দিনের সমাপ্তি কর।
আমার কর্মব্যস্ত দিন এর সমাপ্তি এবং সূর্যাস্ত একইসাথে হয়ে থাকে। অফিস থেকে বাসায় ফেরার পথে সূর্যাস্ত দেখতে পাই। যখন মোটর-সাইকেলে বসে থাকি তখন প্রায় থমকে গিয়ে দাঁড়িয়ে থাকি এবং দেখি কিভাবে সূর্য অস্ত যাচ্ছে। এই মুহূর্ত কখনোই ভুলে যাবার মত নয়। যদিও বা আমি প্রতিদিন এবং প্রতিনিয়ত তা দেখি। এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না।
চারিদিকে পাখিদের কোলাহল। পাখিরা তাদের সারাদিনের ব্যস্ততা শেষে ফিরছে তাদের নীড়ে। চারিদিকে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। আশপাশের বাঁশঝাড় গাছগাছালিতে পাখিদের চেঁচামেচি। এমন একটি দৃশ্য যা ভেবে অনেকটা ভাল লেগে। আমি অনেক সময় সূর্যাস্তের ছবি তুলতে যাই। যে সময় আমি সূর্যাস্তের ছবি তুলতে যাই সে সময় প্রায় আমি পাখিদেরও ছবি তোলার চেষ্টা করি। কারণ এই সময়ে পাখি গুলো একসাথে দল বেঁধে তাদের নীড়ে ফিরে যায়, আর এই নীড়ে ফিরে যাওয়ার দৃশ্য টা অপরূপ সুন্দর।
সূর্যের সাথে মানুষের জীবনের অনেকটা মিল রয়েছে সূর্য অস্ত যাওয়া অর্থাৎ দিনের সমাপ্তি ঘটা। সূর্য সারাদিন তার কিরণে পৃথিবী কে এবং প্রকৃতিকে কর্মব্যস্ত রাখে এবং দিনের শেষে সে অস্ত যায়। আসলে দিনের শেষে অস্ত যাওয়া মানে তার একটি নতুন দিনের শুরু হওয়া। তার তা না হলে দিন আবার শুরু করতে পারবে না। ঠিক মানুষের জীবনটাই তাই মানুষকে এক সময় মানুষকে বিশ্রাম নিতে হয়। ঠিক মানুষের দিনের একটি সময় আসবে যখন তাকে আবার কর্মমুখর হয়ে উঠতে হয়।
কিন্তু সূর্যাস্ত এবং মানুষের জীবনের সাথে আপনি যদি তুলনা করতে চান তাহলে অবশ্যই এটি বুঝতে হবে, সূর্য যখন অস্ত যায় প্রকৃতি অন্ধকার হয়ে যায় এবং সে নিশ্চয়ই পরের দিন আবার জেগে উঠবে এবং প্রকৃতিকে আলোকিত করবে। ঠিক মানুষের জীবনে উঠানামা থাকবেই। কখনো জীবন খুব খারাপ যাবে কখনো আবার বেশ ভালো যাবে। যখন জীবন খারাপ যাবে তখন হতাশ হওয়া যাবে না। আমাদের জীবনের অনেকটা সময় অনেক কষ্টে পার হয় কিন্তু আমাদের মনে রাখতে হবে কষ্টের পরে সুদিন আসছে এবং সে সুদিনের অপেক্ষায় আমাদের থাকতে হবে। অবশ্যই জীবনকে ভালো করার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু কখনো হার মেনে নেওয়া যাবে না। আর যারা পরিশ্রম করবে এবং কষ্ট করে তাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করবে তাদের জন্য অবশ্যই সুন্দর দিন অপেক্ষা করছে। যখন আপনার সময় খারাপ যাবে তখন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার জন্য সামনে খুব ভালো একটি সময় অপেক্ষা করছে এবং আমাদের সেই সময় ধৈর্য ধরে থাকতে হবে। সূর্য যেমন অবশ্যই উদয় হবে এবং প্রকৃতিকে আলোকিত করবে ঠিক আমাদের জীবন অবশ্যই সুন্দর হবে। তাই হতাশ হওয়া যাবে না।
বাংলা ব্লগ লেখায় আমি খুব একটা পারদর্শী নই। তবে চেষ্টা চালিয়ে যাবো অনবরত। আশা করি আমাদের সকলের জীবন নতুন সূর্যের মতো আলোকিত হোক
Thanks for your time
You Can find me in
Discord : #ridoykhan22#0033

Leave শেষ বিকেলের সূর্য to:
Read more #life posts
Best Posts From ridoykhan22
We have not curated any of ridoykhan22's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From ridoykhan22
- A Walk with Nature: Bees, Butterflies, and Flying Wonders Caught on Camera
- A Journey Into Micro Photography
- First Day of Photography: A Rainy Morning That Changed My Perspective
- Returning to Hive Blog After a 10-Month Break
- Hog Plum sore and spicy juice
- How to make Cycle by Coconut Shell
- Green Papaya Juice
- Photography After A Long Time
- "Larvie "the new Holozing character
- Amla Mint Juice : Healthy Drink
- Cucumber Ginger Lemon Mint Juice
- Miu Inspired by HoloZing
- Cute Zingu Inspire by Holozing Community
- Smoothie Pineapple Lemonade
- Making Water Whale by leather : Inspire by Halozing
- [Holozing Fan Art] : Zingu with Pencil Color
- Super cool Lemon + Mint + Ginger Mixed Juice
- Fan Art: Electric Rabbit
- Supper Smoothie Papaya Milkshake
- Key Ring : Design with Female Forest Healer