RaSeL avatar

"মানুষের মুখের কথাতেই তাকে বিশ্বাস করা উচিত নয়"....

rasel72

Published: 03 Jul 2021 › Updated: 03 Jul 2021"মানুষের মুখের কথাতেই তাকে বিশ্বাস করা উচিত নয়"....

"মানুষের মুখের কথাতেই তাকে বিশ্বাস করা উচিত নয়"....

LBCP-430x245.png

Image

এই পৃথিবীতে মানুষ খুবই চালাক প্রাণী।তারা নিজেদেরকে বিভিন্ন ভাবে প্রকাশ করে।তাদেরকে চেনা যেন মুশকিল।তারা মুখে যা বলে বাস্তবে তা কখনও নাও করতে পারে।এই পৃথিবীতে আমরা যে মানুষ গুলোকে সব চেয়ে বেশি বিশ্বাস করি, আপনে যদি জানতে পারেন এতো দিন ধরে সেই মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ঠোকিয়েছে।সব চেয়ে বেশি মিথ্যা বলেছে।তাহলে আপনার মনের অবস্থাটা কেমন হবে সেটা যার হয়েছে সেই শুধু বুঝতে পারবে।আমরা কিছু মানুষকে তার মুখের সুন্দর কথাতেই বিশ্বাস করে ফেলি।কিন্তু সে তার মুখ দিয়ে যে কথাগুলো বলে সেটা সত্য না হতে পারে।তাই এই পৃথিবীতে কারুর মুখের কথা শুনেই তাকে বিশ্বাস করা উচিত না।আমরা যাদেরকে সব চেয়ে বেশি ভালোবাসি এক সময় দেখা যায়, তারাই আমাদের সব চেয়ে বেশি দুঃখটা দেয়।আমি আমার বাস্তব জীবন থেকে এটা বলছি।কাউকে কখনও সব চেয়ে বেশি ভালোবাসা উচিত না।পরে দেখা যাবে সে আপনাকে কাঁদিয়ে চলে যাবে।

এই পৃথিবীটা যেখানে সবা ভালোবাসার কারিগর।সেখানে আমিও কাউকে ভালো না বেসে থাকি কেমনে।একজন মানুষ কয়েকটা বছর ধরে আমাকে পছন্দ করত।আমারও তাকে বেশ ভালো লাগত।কিছু দিন আগেই মনের কথাটা তাকে বলেছিলাম।বেশ ভালো কাটছিল কয়েকটা দিন।কিন্তু এর মাঝেই যেন আমার জীবনে নেমে আসল ঝড়।ভেঙে গেল সব আশা ভালোবাসা।ভেঙে যাওয়া টুকরো কাঁচের মতো আমার মনটাও যেন ভেঙে চুরমার হয়ে গেল।লেখাটা লেখতেও আমার বেশ কষ্ট হচ্ছে।কিন্তু কি আর করার সত্ত্যিটাকে তো বলতেই হবে।যানতাম না এতো দিন ধরে যাকে সব চেয়ে বেশি ভালোবাসতাম, সেই জীবনের সব চেয়ে বেশি দুঃখটা দিবে।কয়েক দিন আগেই আমি জানতে পারলাম,সে আমাকে যে কথাগুলো ম্যাসেজে বলে তার বেশির ভাগই মিথ্যা।সে যদি ডানে যায়, আমাকে ম্যাসজে বলে আমি বায়ে যাচ্ছি।সে সব সময় বলত তার একটা রোগ আছে যার কারণে তার সব সময় পেট ব্যাথা করে। আমিও প্রথমে বিশ্বাস করেছিলাম।কিন্তু এখন জানতে পারলাম।তার তেমন কোনো সমস্যায়ই নাই।সে আমাকে সব সময় মিথ্যা বলত।আমি জানি না ভালোবাসার মাঝে এমন মিথ্যা কেউ বলে নাকি।কিন্তু আমার জীবমে এটা হলো।

এই কথাগুলো জানার পর আমি তার সম্পর্কে আরও কিছু তথ্য যোগার করলাম।দেখলাম,সে প্রায় সবগুলো কথার মাঝেই আমাকে মিথ্যা বলেছে।আমি এমন একজনকে ভালোবাসতাম যে আমাকে সব সময় ফাকি দিত।কিন্তু আমি এমন মানুষের সাথে আমার জীবনটা জরাতে চায় না।তাই বুকের শত কষ্ট ধরে রেখে তাকে ভালোভাবে বুঝিয়ে তার সাথে আমার সম্পর্কটা নষ্ট করে দিলাম।গতকাল আমি শত কষ্ট বুকে চেপে রেখে তার সাথে সম্পর্কটা নষ্ট করে দিলাম।আমি এমন মানুষের সাথে আমার জীবনটাকে জরাতে চায় না।কিন্তু আমি এমন ভাবে আমাদের সম্পর্কটাকে নষ্ট করেছি।সে কখনও বুঝতে পারবে না আমি সব জানতাম বলে তার সাথে সম্পর্কটা বাদ দিলাম।আমি আমার নিজের জীবনকে দোষী করে তার সাথে সম্পর্কটা বাদ দিলাম।সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার পর কিছুটা সময়ের জন্য যেন জীবনের গতি, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল।মনে হতে লাগল মানুষকে মন দেওয়া কি এতোটায় খারাপ কাজ যে আমাকে এতো কষ্ট পেতে হলো।

যাই হোক এটা আমার ব্যাক্তিগত জীবনের কথা।আমি এর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চায়।কোনো মানুষের সম্পর্কে সম্পূর্ণ না জেনে তার সাথে নিজের জীবনটাকে জরাবেন না।তা না হলে জীবনের বড় কষ্টটা তার কাছ থেকেই পাবেন।আমরা মানুষকে সামনের দিক থেকে যেমন দেখি।সে মনের দিক থেকে তেমন নাও হতে পারে।আমরা হয়ত তাকে যা মনে করি সে হয়ত তা নয়।সে ভিন্ন ধরনের মানুষ।একজন রোগীর কিন্তু বাইরের দেহটা বেশ ভালোই থাকে কিন্তু তার ভিতরটা নষ্ট হয়ে যায়।এখন আমরা যদি তার বাইরের দেহটা দেখে মনে করি সে সুস্থ মানুষ। এটা বলা যেমন একটা বোকামি,তেমনই কোনো মানুষের কথায় বলা যাবে না, সে একজন ভালো মানুষ।মানুষের ভালো মন্দ তার কাজে প্রকাশ পায়।এই পৃথিবীতে সবাই খারাপ হয় তা কিন্তু আবার না।এর মাঝে এমন কিছু মানুষ আছে যারা অনেক ভালো হয়।কিন্তু আমাদের সেই মানুষগুলোকে চিনে বের করতে হবে।

কথাগুলো আমি আমার বাস্তব জীবন থেকে বললাম।তবে এটা আপনাদের জীবনে নাও হতে পারে।আমার ভাগ্যতেই হয়ত এমনটা লেখা ছিল।জীবনে যাকে বেশি ভালোবাসলাম এবং বিশ্বাস করলাম সেই সব চেয়ে বড় কষ্টটা দিল।কেউ আবার ভাববেন না পৃথিবীর সব মানুষই এমন হয়, তা কিন্তু নয়।এর মাঝে অনেক মানুষ ভালো হয়।যাদের কথা এবং কাজ দুটোই সমান থাকে।তারা মুখে যা বলে কাজেও তাই প্রকাশ করে।সে জন্য আমাদের উচিত "মানুষের মুখের কথাতেই তাকে বিশ্বাস করা উচিত নয়"।

Leave "মানুষের মুখের কথাতেই তাকে বিশ্বাস করা উচিত নয়".... to:

Written by

Read more #freewriting posts


Best Posts From RaSeL

We have not curated any of rasel72's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From RaSeL