
শ্রেষ্ঠত্বের লজ্জা
,#শ্রেষ্ঠত্বের লজ্জা
"পৃথিবীতে যা কিছু আছে চির কল্যানকর যার মধ্যে অর্ধেক সৃষ্টি করিয়াছে নারী আর অর্ধেক নর ।"
"কোন কালে একাকী হয়নি কো জয়ী পুরুষের তরবারী ক্ষমতা জুগিয়েছে , প্রেরনা জুগিয়েছে বিজয়লক্ষী নারী "। কবি কাজী নজরুল ইসলাম ।
আমার দেশ ভারতবর্ষ এক মহান দেশ । এক সম্প্রীতির দেশ , বিভিন্ন প্রাচীন সভ্যতার দেশ , বিভিন্ন সুফি ও আওলিয়াদের দেশ । কবি দ্বিজেন্দ্রলালের ভাষায় "ধনধান্যে পুস্পে ভরা আমাদের এই বসুন্ধারা । তাহার মাঝে দেশ আছে এক সকল দেশের সেরা "। সত্যিই আমাদের দেশ সকল দেশের সেরা কিন্তু ধীরে ধীরে আমাদের দেশ যেন শ্রেষ্ঠত্বের আসন থেকে বিলীন হয়ে যাচ্ছে । আর সেই সঙ্গে দেশ জুটে চলেছে অন্ধকার সভ্যতার দিকে । যার বাস্তব প্রমান বিগত দুইদিনে আগে নারী নির্যাতন ও ধর্ষনের বিশ্বে নাম্বার ওয়ান স্থান দখল । আমরা সবাই জানি ভালো দিকে নাম্বার ওয়ান হওয়াটা যতটা গর্বের একইভাবে অন্যদিকে কোন খারাপ দিকে নাম্বার ওয়ান হওয়াটা চরম লজ্জার । যেটা আমাদের দেশের ক্ষেত্রে ঘটেছে । এমনকী আমাদের স্থান আইএসআই জঙ্গী দ্বারা অত্যাচারিত দেশ ইরাক , সিরিয়া ,আফগানস্থান ও পাকিস্থানের নীচে । এখানেই শেষ নয় পরিসংখ্যান বলছে আমাদের দেশে প্রতি ঘন্টায় 40জন মহিলা বিভিন্ন কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হয় । এছাড়াও প্রতি তিন মিনিটে একজন নারী যৌন হেনস্থার শিকার হয় । নারীদের কর্মক্ষেত্রের দিকে যদি দৃষ্টিপাত করি তাহলে দেখা যাবে এখানেও বৈষম্য শিকার নারীরা এবং এখানেও ভারতের স্থান বাংলাদেশের নীচে । কর্মক্ষেত্রে মাত্র 30 শতাংশ নারী অংশগ্রহন করে । পাশাপাশি বেতনক্ষেত্রেও একই বৈষম্য একই লেভেলে কর্মরত নারী পুরুষের মধ্য প্রায় 50 শতাংশ নারী কম বেতন পায় ।
বিগত কয়েক বছর দিকে আলোকপাত করলে দেখা যাবে নারী নির্যাতনের ঘটনা প্রশ্নাতীত । যেমন- দিল্লি
Leave শ্রেষ্ঠত্বের লজ্জা to:
Read more #poem posts
Best Posts From YEAKUB ALI
We have not curated any of rahatkhan's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.