🧿I am Rabbi🧿 avatar

লুডু খেলা

rabbi711711

Published: 26 Jul 2021 › Updated: 26 Jul 2021লুডু খেলা

লুডু খেলা



লুডু



fotor_1627301793968.jpg

আমাদের দেশে ও ভারতে অন্যতম বিনোদনের একটি খেলা হলো লুডু সাধারণত মেয়েরা এ খেলা বেশী পছন্দ করে থাকে। এই লুডু খেলার জন্য কোন নির্ধারিত স্থানের প্রয়োজন হয় না। মাটিতে বিছানা পেতে এই খেলা খেলে থাকে সবাই এবং খেলাতে অনেক সময়ের প্রয়োজন হয় তাই সময় কাটানোর জন্য এটি একটি দারুণ খেলা। এই খেলার সরঞ্জাম বাণিজ্যিক ভিত্তিতে সব ধরণের মুদির দোকানে পাওয়া যায়।



আমাদের দেশে লুডু খেলা দুই ভাগে বিভক্ত



বাংলাদেশের সাধারণত লুডু খেলা দুই ভাগে খেলে থাকে আমি সেই দুই ভাগে বিশ্লেষণ করছি।

★ ঘর লুডু
★ সাপ লুডু

20210726_175909.jpg

নিয়মাবলি

  • ঘর লুডু

ঘর লুডু সাধারণত ২/৩/৪ জনে খেলা হয়ে থাকে উপরের ছবিতে আমি ঘর লুডু খেলার চিত্র দিয়েছি। প্রতিটি খেলোয়াড়দের নির্দিষ্ট একটা করে ঘর থাকবে এই ঘরগুলোকে স্টপেজ বলে। স্টপেজে কেউ কারও গুটি খেতে পারেনা। প্রতিটি ঘরের খেলোয়ারের কাছে চারটি করে গুটি থাকবে এবং ছয় পয়েন্ট দ্বারা তাদের গুটি মাঠে নামবে।

যে চারকোনা গুটি দিয়ে খেলা হয় তাকে ছক্কা বলা হয়ে থাকে সবাই একবার করে ছক্কা হাতে দিনে বোর্ডের দিকে ছুড়বে যার ৬ পয়েন্ট হবে সে মাঠে গুটি বের করার মাধ্যমে খেলা শুরু করবে। যতক্ষণ পর্যন্ত ৬ পয়েন্ট না উঠবে ততক্ষণে নিজের ঘরে গুটি বের করতে পারবে না। আর খেলা শেষ করার নিয়ম হলো যে যেখান থেকে শুরু করেছিলো সেখানের মাঝের ঘর দিয়ে তার সব কয়টি গুটি তুলতে পারলে তাকে বিজয়ী হিসেবে ধরা হয়।

লুডু খেলার নিয়মাবলী যদি আমি আপনাদের মাঝে খুব সংশ্লিষ্ট ভাবে বিশ্লেষণ করে থাকি তাহলে অনেক বড় হয়ে যাবে আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝানোর চেষ্টা করছি।

20210726_175857.jpg

  • সাপ লুডু

উপরের ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের মাঝে সাপ লুডু খেলার চিত্রটি দিয়ে দিয়েছি। লুডু খেলার ছকের পেছনে সাপ খেলার ঘর আকা থাকে এখানেও চারজন একই নিয়মে খেলতে পারবে কিন্তু বিষয়বস্তু একটু আলাদা আমি আপনাদের সংক্ষেপে ধারনা দিচ্ছি।

সাপ খেলার নিয়ম হলো প্রত্যেক স্টপেজের প্রয়োজন হয় না ১ থেকে ১০০ পর্যন্ত ঘরের নাম্বার দেওয়া থাকে। খেলা শুরি হবে ছক্কায় যখন ১ ফোটা পড়বে তখন আপনি আপনার গুটি বের করতে পারবেন। আর যার গুটি পয়েন্ট মিলে মিলে ১০০ তে পৌঁছাতে পারবে সে বিজয়ী। সাপ খেলার ভাল মন্দ দুইটা দিক আছে এর মধ্যে আপনার ১ নম্বর ঘর থেকে ১০০ নাম্বার ঘর পর্যন্ত পৌঁছাতে বেশকিছু বিপদের সম্মুখীন হতে হবে, আমি সংক্ষেপে বুঝানোর চেষ্টা করব।

যেমন-

ছকে আপনারা দেখতে পাচ্ছেন সাপ হা করে আছে আপনার গুটি যদি পয়েন্ট অনুযায়ী সাপের মুখে পড়ে তাহলে সাপের লেজ যেখানে রয়েছে গুটিকে আবার সেখানে নিয়ে আসতে হবে। মানে পয়েন্টের দিক দিয়ে আপনি মাইনাসএ চলে আসবেন আপনাকে আবার ১০০ পয়েন্টের দিকে যেতে হলে বেশী পয়েন্ট সংগ্রহ করতে হবে। আর ভালো দিক হলো আপনি যদি মই পান মানে আপনার গুটি যদি মইয়ের নিচ মাথায় পয়েন্ট অনুযায়ী আসে তাহলে আপনি মই দিয়ে গুটিকে উপরে নিয়ে যেতে হবে।

সাপে খেলে নিচে আসবে আর মই পেলে উপরে যাবে এই দুটা ভালো আর মন্দ দিক এভাবে যার গুটি ১০০ নম্বর ঘরে পৌছাবে সে বিজয়ী হবে। এই ছিল আমার লুডু সম্পর্কে ধারনা আপনাদের সাথে শেয়ার করলাম ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন।

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖


Facebook:::Twitter :::Instagram:::Hive
Email- rabbi711711@gmail.com



Thanks to all of you for reading my post!

Leave লুডু খেলা to:

Written by

📸Photography 🏍️Raceing Bike 🎧Love Music ☕Love Drink Tea

Read more #ludu posts


Best Posts From 🧿I am Rabbi🧿

We have not curated any of rabbi711711's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From 🧿I am Rabbi🧿