nimni avatar

কেন মিছে আশা বেঁধে রাখি

nimni

Published: 13 Jul 2022 › Updated: 13 Jul 2022কেন মিছে আশা বেঁধে রাখি

কেন মিছে আশা বেঁধে রাখি

WhatsApp Image 2022-07-13 at 8.20.53 PM.jpeg

জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গে দেখা হয় কখনো বা রাস্তায় কখনো বা রেস্টুরেন্ট কখনোবা শপিংমলে কখনো বা মনের অজান্তে মনের অনেক গভীরে যেই জায়গাটায় একটি মানুষকে বসালে সহজে বের করা যায় না ।

তখন সেই মানুষটির প্রতি দিন দিন আমরা আশা করি নিজের মন থেকে যে প্রশ্নটা আসে তার ওপর আশা বেঁধে রাখি মনে ভাবী ও হয়তোবা আমার জন্য ধরেন শিউলি ফুল এনে দেবে যেটা আমি খুব পছন্দ করি । কিন্তু আপনি দেখলেন সে আপনার জন্য শিউলি ফুল এনেছে আপনি শিউলি ফুল গুলো যত্ন করে মালা গেঁথে তার হাতে দিয়ে বললেন আমার খোপায় পরিয়ে দাওকিন্তু আপনি হঠাৎ তার চোখের দিকে তাকিয়ে যখন ফুলটি খোপায় পড়িয়ে দেয়ার কথা বললেন তখন আপনি দেখতে পেলেন যে ভালোবাসা টুকরো ছিল সেটিও আপনি তার চোখে দেখতে পাচ্ছেন না ।

কিন্তু এদিকে আপনি আশা বেঁধে রেখেছেন তাহলে কেন এই শুধু মিছে মিছে আশা বেঁধে রাখবো আমরা কেন এত ছোট হয়ে যাব আমরা তাঁর কাছে কেন নিজেকে নিজে ভালবাসতে পারছিনা কেন তার জন্য রাতের ঘুম হারিয়ে ফেলে রাতের আকাশ দেখতে শুরু করে ভালোলাগা ভালোবাসা দুটোকে একসাথে কেন মিলিয়ে ফেলেছি । অনেকে নিঃস্বার্থভাবে ভালবাসে আসলে একতরফা কখনো ভালোবাসা হয় না বিষয়গুলো নিয়ে যখন আপনি নিজের সঙ্গে লড়তে থাকবেন যে আমি এতদিন মিছে আশায় বেধেছিলাম কারো উপর কিন্তু আমি ভুল ছিলাম ।

WhatsApp Image 2022-07-13 at 8.21.09 PM.jpeg

ঠিক তখনই কিছু মানুষ আপনাকে এই কথাগুলো দিয়েই খোঁচা দেবে দুনিয়ার সবচেয়ে নির্মম খেলা হচ্ছে খোঁচা দেওয়া বন্ধু বান্ধবীকে সারাদিন খোঁচা দিচ্ছে তোর এই অবস্থা ওই অবস্থা এমন কেন বিষয়টি আসলে শুধু বন্ধু বান্ধবের মধ্যেই সীমাবদ্ধ না খোঁচা দেওয়া পরিবারে এমন কিছু মানুষ থাকে যারা প্রতিনিয়ত আপনাকে খোঁচা দেবে স্ত্রী স্বামীকে খোঁচা দেয় স্বামী স্ত্রীকে খোঁচা দেয় । তোমার বাপের বাড়ির অবস্থা এরকম এরকম আমার কথা হচ্ছে আসলেই খোঁচা দিয়ে লাভ টা কি ওই মানুষটি খোঁচা দিয়ে কি লাভ টিপাচ্ছে আমার আসলে জানা নেই হয়তোবা সে মনে মনে সুখী হচ্ছে ।

অথবা আমাকে খোঁচা দিলে কেউ তাকে টাকা দিচ্ছে বিষয়টা এরকম হতে পারে আসলে কি জানেন যে মানুষটাকে আপনি খোছা দিয়েছেন ওই মানুষটার থেকে আপনার নিজের বেশি ক্ষতি হবে কারণ ওই মানুষটি দুঃখ পায় বটে কিন্তু আপনি হারান বিশ্বাস্ততা সেই মানুষটি আপনার কাছে কোনদিন আর দুঃখের কথা শেয়ার করবে না । দুর্বলতাই আপনি আর কোনদিন তার আস্থা থাকবেন না এরকম অনেক মানুষ থাকবে আপনার জীবনে যারা বারবার আপনার সাথে লড়বে ।

এবং বারবার আপনার সাথে মিশবে সুতরাং এই সব মানুষের কাছ থেকে নিজেকে যত আড়াল করে রাখা যায় জীবনে চলার পথে ততই মঙ্গল আশা করা যায় আমি আমার জীবন থেকেই আপনাদের সাথে কথা গুলো শেয়ার করলাম আমি যতবারই কোন বিপদে পড়েছি এবং এই কথাগুলো আমি যাকেই শেয়ার করেছি সেই আমার দুর্বলতার সুযোগ নিয়েছে কি করেছে এই কথাগুলো নিয়েই এমন ভাবে অন্য মানুষের সামনে বলেছে যেটা পরমুহূর্তেই আবার আমি শুনেছি আমি কষ্ট পেয়েছি ।

তাতে করে কি হয়েছে মানুষ টাকে বিশ্বাস করে কথাগুলো বলেছিলাম আমার বিশ্বাসের মর্যাদা রাখেনা নাই ততক্ষণে আমি চিন্তা করে ফেলেছি এ সমস্ত মানুষ শুধু আমার জন্যই নয় পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য বিপদজনক জীবনে চলতে গেলে এসব মানুষের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখাটাই শ্রেয় হুট করে রেগে গিয়ে অনেক সময় মেজাজ খারাপ করে ।

মুখ কালো করে কথা বলি তার মানে এই নয় আমি অজ্ঞ আমি রেগে গিয়ে বারবার ভুল সিদ্ধান্ত নেই আজকে তুমি ভুল পর্টি নিজে বেছে নিয়েছিলে আমার কথা অন্যকে বলে আমার সামনে এসে ভালো সেজে ছিলে তাতে করে তোমার কোন লাভ না হলে ক্ষতি নিশ্চয়ই হয়নি তবে হ্যাঁ তুমি আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ এজন্যই বলি আপনাদের সাথে এরকম কোন মানুষ এরকম ঘটনা শুরু করলে সেই ঘটনাটি আপনি ওখানেই শেষ করে দিয়ে সরে আসবেন তাতে করে আপনি জীবনে ভালো থাকতে পারবেন ।

Leave কেন মিছে আশা বেঁধে রাখি to:

Written by

Read more #bdcommunity posts


Best Posts From nimni

We have not curated any of nimni's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From nimni