nimni avatar

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি|

nimni

Published: 17 Dec 2023 › Updated: 17 Dec 2023আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি|

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি|

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন| আমিও ভাল আছি| আজকে একটা ভিন্ন রকম ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি| গতকালকে মহান বিজয় দিবস ছিল| বাংলাদেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়ে গেছে মহান বিজয় দিবস| তেমনি আমার জেলা খুলনাতেও মহান বিজয় দিবস উদযাপন হয়েছে| এবং আমি হাদিস পার্কে গিয়েছিলাম| মহান বিজয় দিবস উপলক্ষে হাদিস পার্কে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল| বিজয় দিবস আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ| সবাই চায় পরাধীনতার মধ্য থেকে বের হয়ে মুক্ত জীবন যাপন করতে| আমাদের দেশের মানুষ ও আমাদের জন্য কিন্তু মুক্তি ছিনিয়ে এনেছে পশ্চিম পাকিস্তানি হানাদার সেনাবাহিনীর কাছ থেকে| 1971 সালে ১৬ই ডিসেম্বর দিনটি আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন | বিজয় দিবস আমাদের জাতীয় দিবস সমূহের মধ্যে অন্যতম একটি দিবস তবে এ দিবসটি অন্যান্য দিবসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাখে কেননা বিজয় দিবস আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন হলেও এর সাথে জড়িয়ে আছে একাত্তরের মহান শহীদদের স্মৃতি, সজন হারানোর বেদনা, আর ঘর হরা মানুষের দীর্ঘশ্বাস|এ দিনটি শুধু আমাদের বিজয়ের দিন নয় এটি আমাদের চেতনার জাগরণের দিন তাই এই দিনে প্রতিটি বাঙালি নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয় দেশকে গড়তে বিশ্ব সভার সামনের সারিতে মাথা উঁচু করে দাঁড়াতে|তাই আমরা কৃতজ্ঞ শহীদদেরকে শ্রদ্ধা জানাই|ছোটবেলা থেকেই গল্প শুনে শুনে বড় হয়েছি যুদ্ধের, যুদ্ধের সময়ের গল্প শুনতে কেন জানি আমার সব সময় ভালো লাগে| আগের দিনের কোন মানুষ পেলে যারা যুদ্ধের সময় বেঁচে ছিল যারা ওই সিচুয়েশন গুলা পার করেছে তাদের কাছ থেকে যখন গল্প শুনি নিজের অজান্তেই কিন্তু চোখে পানি ঝল করে|ছোটবেলার কথা মনে পড়ে আগে ১৬ই ডিসেম্বরের মানে বুঝতাম না| কিন্তু সব বান্ধবীরা মিলে মাঠে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো সেখানে আমরা সবাই প্রতিযোগী ছিলাম বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতো ওই দিনগুলোকে খুব মিস করি আমি| আমার ভুল ত্রুটি গুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন| আমি আশা করব আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে|

বন্ধুরা, আমি আশা করব আপনারা আজকের ব্লগটি দেখেছেন | আপনার কাছে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে| তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনার মতামতি আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন| আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন| আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন| আজ আসি আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে| ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন| আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য|

Leave আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি| to:

Written by

Read more #people posts


Best Posts From nimni

We have not curated any of nimni's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From nimni