mituabida avatar

রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি

mituabida

Published: 27 May 2021 › Updated: 27 May 2021রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি

রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি

img_0.9964596858425713.jpg

বাঙালী খাবারের মধ‍্যে স্বাদে অন‍্যতম সবার প্রিয় একটি খাবারের নাম মুড়ি ঘন্ট। আজ রুই মাছের মাথা দিয়ে রান্নাটি করেছিলাম। তাই আজকে মুড়ি ঘন্টর রেসিপিটি শেয়ার করতে চাই। আশা করি সবার ভাল লাগবে। তাহলে দেখে নেওয়া যাক এই রান্নায় কি কি লাগছে এবং কিভাবে করতে হবে।

প্রয়োজনীয় উপকরন

img_0.8344594825012353.jpg

~ রুই মাছের মাথা ২ টি
~ মুগ ডাল ২৫০ গ্রাম
~ পেঁয়াজ কুচি ১ বাটি
~ মরিচ ৭ টি
~ তেল ৬ টে. চামচ
~ আদা বাটা ১ চা ছামচ
~ রসুন বাটা ১ চা চামচ
~ হলুদ গুড়া ১ চা চামচ
~ মরিচ গুড়া ১ চা চামচ
~ জিরা গুড়া ১ চা চামচ
~ লবন ২ চা চামচ
~ টমেটো সস ২ টে. চামচ
~ পানি ৪ গ্লাস
~ ধনেপাতা পরিমানমত

প্রস্তুতপ্রনালী

একটি বড় কড়াইয়ে তেল নিয়ে নিতে হবে ৪ টে. চামচ এতে এক বাটির ১/৩ ভাগ পেঁয়াজ ও লবন দিয়ে হালকা নেড়ে নিতে হবে।

img_0.15157385709733345.jpg

img_0.7228506899884537.jpg

রুই মাছের মাথা দুটো ও দিয়ে কিছুক্ষন ভেজে নিতে হবে।

img_0.6147701673389017.jpg

img_0.5324139244088786.jpg

সব মসলাগুলো একসাথে একটি বাটিতে মিশিয়ে নিয়েছি রান্নার সুবিধার্তে। এবার মসলাগুলো দিয়ে মাছের মাথা দুটোকে উল্টেপাল্টে দিতে হবে যেন মসলাগুলো ভালমতন ভেতরে ঢুকতে পারে।

img_0.39456723022352774.jpg

img_0.39985842814412764.jpg

মাছ ও মসলা একসাথে পাঁচ মিনিট কষানো হয়ে গেলে মুগ ডাল দিয়ে দিতে হবে এবং কিছুক্ষন কষিয়ে নিতে হবে।

img_0.6430319905202874.jpg

img_0.18443802705318074.jpg

ভালভাবে কষানো হয়ে গেলে এতে পানি দিয়ে ঢাকনা দিতে হবে যেন মাছের মাথাগুলো ঠিকভাবে সিদ্ধ হয়।

img_0.3753999591613208.jpg

দশ মিনিট হাই হিটে রান্না হলে একটু নেড়ে দিতে হবে।

img_0.4849018695792806.jpg

রান্নায় ঝোল অনেকটা কমে এলে কাঁচা মরিচ, সস ও ধনে পাতা একসঙ্গে দিয়ে দিতে হবে। সস ব‍্যবহার করলে এটি খেতে আরো সুস্বাদু হয় ও রান্নার রংটিও দেখতে মুখরোচক লাগে।

img_0.4484561817466928.jpg

img_0.4849018695792806.jpg

এবার অন‍্য একটি কড়াইয়ে বাকি থাকা ২ টে. চামচ তেল ও পেঁয়াজ দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।

img_0.8872404572745332.jpg

এবং রান্নায় দিয়ে নেড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল অত‍্যন্ত সুস্বাদু মুড়ি ঘন্ট।

img_0.31691712468265676.jpg

img_0.1069155603130679.jpg

পরিবেশন

গরম ভাতের সাথে মুড়ি ঘন্ট স্বাদে অনন‍্য।

ধন‍্যবাদ সবাইকে 🙂
সবাই ভাল থাকবেন ও সুস্হ থাকবেন।

Leave রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি to:

Written by

Loves simplicity

Read more #hive-190212 posts


Best Posts From mituabida

We have not curated any of mituabida's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From mituabida