Minhaz avatar

সূর্যের কথা || কবিতা ||

minhaz007

Published: 10 Mar 2021 › Updated: 10 Mar 2021সূর্যের কথা || কবিতা ||

সূর্যের কথা || কবিতা ||


আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই
আশা করি ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসলাম।‌
আজকে আমি একটি কবিতা আবৃত্তি করেছি। এবং সেই আবৃত্তি টি একটি সূর্যের ভিডিওর সাথে সংযুক্ত করে দিয়েছি।
আশা করি আপনাদের ভালো লাগবে।

কবিতাটি নিম্নরূপ:

     "সূর্যের কথা"
        - শেখ দিদার উদ্দীন আহম্মদ 

সূর্য ডুবা সাঁঝের বেলায় , রক্তিম আভা আকাশে
ডুবন্ত এ আলাে রাজের , রূপটা কেমন ফ্যাকাশে
ভাের বেলাতে হন্তদন্ত , প্রণাম টুকে পূজারীগন
সন্ধ্যা বেলায় ক্লান্ত মানুষ , কে করে তাকে স্মরণ ?
রােদ্র ছায়া আলাে বাতাস , বৃক্ষ রাজির উৎপাদন
সমুদ্র জল বাষ্পিত হয় , মেঘের খেলায় বারি বর্ষণ
মানুষের যত খাদ্য শস্য , তার আলােতেই ফলে
সন্ধ্যা হলেই মানুষ তবু , সূর্যকে যায় ভুলে ।
আক্ষেপ করে সূর্য বলে , নিজের কথা ভাবাে
তােমাদের হবে চির প্রস্থান , আমি আসবাে , যাবাে
কী হবে তােমার পড়ন্ত বেলায় , কে নেবে খোঁজ খবর
প্রয়ােজন ফুরালে মরু চরে বাস , আপন হবে পর ।
সময় থাকতে জালাও আলাে , চিরদিন যেন থাকে
দিবা রাত্রি অন্যেরা যেন , তােমার আলােই মাখে
বিদায় কালে দূরে কাছে , করবে সবাই হায় হায়
বিদায়ের পরে তােমার কর্মে , তােমাকেই খুঁজে পায় ।

সূর্যের এই অমােঘ বাণী , মস্তিস্কে দিলে দোলা
শান্তির পথে মনুষ্য জীবন , নির্ভয় জীবন ভেলা ।

আমি কবিতাটি গুগল থেকে পেয়েছে। এই হলো তার লিংক।
Source


▶️ 3Speak

Leave সূর্যের কথা || কবিতা || to:

Written by

Don't study me,you won't graduate

Read more #recitation posts


Best Posts From Minhaz

We have not curated any of minhaz007's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Minhaz