ঢাকার যানজট সমস্যা
যানজটের কথা বলতে গেলেই আমাদের অজান্তেই মাথায় চলে আসে ঢাকা শহরের কথা। সত্যি বলতে যানজট এখন আমাদের জীবনের সাথে মিশে গিয়েছে। এখন আমরা বাধ্য হয়ে অভ্যস্ত হয়ে পরেছি যানজটে আটকে থাকার। বর্তমানে যানজট এতোটাই বৃদ্ধি পেয়েছে যে ঢাকার ভিতরে চলাচল করার কথা ভাবলেই কেমন একটি বিরক্ত চলে আসে। এই যানজট যে শুধু আমাদের বিরক্তের কারন তা নয়। যানজটের কারনে এখন আমাদের দেশের অনেক সমস্যা দেখা যাচ্ছে। যেমন অতিরিক্ত গাড়ির হর্ণে শব্দ দূষণ, বায়ু দূষণ, নানা ধরনের অসুস্থতা ইত্যাদি আরো কত সমস্যা হচ্ছে শুধু এই যানজটের কারনে। তবুও আমাদের যানজটের কাছে হার মানতে হয়। ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হয়।
যানজট এমন এক পর্যায়ে চলে গিয়েছে এখন আমরা ঢাকার ভিতরে কোথাও যেতে চাইলে আমাদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে হয়। তারপরেও দেখা যায় আমরা সময় মতো পৌঁছাতে পারি না গন্তব্যে। আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগে যেটা দেখে। একটা রোগীকে জরুরি এম্বুলেন্স করে হসপিটালে নেওয়া দরকার আপনি নিতে পারবেন না। কারন ঢাকা শহরের এই যানজট। দেখা যায় বাহিরের দেশে একটু জরুরি রোগী নিয়ে যাচ্ছে এম্বুলেন্সে করে তখন আশেপাশের গাড়ি গুলো তাকে জায়গা করে দিবে তাড়াতাড়ি যেতে। তাছাড়া বিভিন্ন দেশে এম্বুলেন্সের জন্য ইমার্জেন্সী রাস্তা থাকে। কিন্তু আমাদের দেশে পুরোপুরি তার ভিন্ন রূপ। এর মাঝে আবার যানজট যার ফলে জরুরি রোগীর বড় ক্ষতি হয়ে যায়।
রাস্তা ঘাটের এই যানজট অতিরিক্ত যানবাহনের ফলে আমাদের সাস্থের ঝুঁকি বেড়ে যাচ্ছে। যেমন যানজটে থাকা গাড়ির ধোয়া প্রতিনিয়ত বের হতে থাকে। আর এই ধোয়ার সাথে রয়েছে সিসা যা মানব শরীরের জন্য অনেক ক্ষতিকর। আর ধোয়ার সাথে থাকে কার্বন মনোক্সাইড, সালফার অক্সাইড, নাইট্রিক অক্সাইড ইত্যাদি এমন অনেক গ্যাস যা মানব দেহে গিয়ে ফুসফুসে সমস্যা তৈরি করে। এমনকি ফুসফুস ক্যান্সারও হতে পারে। শুধু অতিরিক্ত যানবাহন ও যানজটের কারনেই এতো সব সমস্যা হয়ে থাকে। যানজটে আটকে থাকার ফলে মানুষের মধ্যে খিটখিটে মেজাজ তৈরি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। যার ফলে রাস্তাঘাটে দেখা যায় ঝগড়া, মারামারি আরো কত ধরনের সমস্যা। ঢাকার যানজটে শুধু আমাদের মানব ক্ষতি হচ্ছে এমন না। এতো সময় নষ্ট হওয়ার ফলে আমাদের দেশ অর্থনৈতিক ভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা প্রতি বছর বেড়েই চলেছে।
ঢাকা শহরের এতো যানজট লাগার অনেক গুলো কারন রয়েছে এর মধ্যে কিছু কারন বেশি লক্ষ করা যায়। যেমন অতিরিক্ত পরিমানের প্রাইভেট গাড়ি, একটা পরিবারে এমনও রয়েছে প্রতিজনের জন্যে একটি করে গাড়ি। ছেলে মেয়ে কে স্কুলে নিয়ে যাবে প্রাইভেট গাড়ি নিয়ে যাচ্ছে। এমন অনেক পরিবার আছে যারা প্রতিজন একটি গাড়ি নিয়ে বের হচ্ছে। এমন অতিরিক্ত পরিমানে গাড়ি রাস্তায় থাকার কারনে বেশি যানজট হয়ে থাকে।
ঢাকায় অধিকাংশ যানজট হয়ে থাকে এই প্রাইভেট গাড়ির জন্যেই। আরও একটি কারন হচ্ছে অনুন্নত রাস্তাঘাট। এর কারনেও রাস্তায় যানজট দেখা যায়। আবার দেখা যায় লোকাল বাস গুলো রাস্তার মাঝে দাড়িয়ে যাত্রী উঠাচ্ছেন। যার ফলে অনেক বড় যানজট তৈরি হয়ে যাচ্ছে। উল্টো পথে রিকশা চলাচল, মানুষের রাস্তার মধ্যে দিয়ে হাটার ফলেও অনেক সময় যানজট তৈরি হয়ে যায়। আমাদের দেশের প্রধান বা মূল শহর হচ্ছে ঢাকা। আর এই শহরে যদি হয় এমন যানজট সমস্যা যার ফলে আমাদের দেশ অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক এবং প্রত্যেকটা মানুষ রয়েছে হুমকির মুখে।
Leave ঢাকার যানজট সমস্যা to:
Read more #bdcommunity posts
Best Posts From Hasan
We have not curated any of imam-hasan's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Hasan
- প্রথম টেস্টে ৩২৮ রানের জয় পেলো শ্রীলংকা। 🏏
- IPL 2024 3rd Match ।। KKR vs SRH 🏏
- শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দলের ওডিআই সিরিজ জয়। 🏏
- ডায়ান্থাস বা চায়না পিংক
- বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা।। 🏏
- শখের কবুতর
- জয় দিয়ে শুরু হলো বাংলাদেশের ওয়ানডে সিরিজ।।🏏
- টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ পাকিস্তান। 🏏
- টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে ছোট ম্যাচ।। দক্ষিণ আফ্রিকা vs ভারত 🏏
- দ্বিতীয় টেস্টেও হারের মুখোমুখি পাকিস্তান ।। অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান 🏏