হালাল আর হারামের পার্থক্য
headerহালাল আর হারামের পার্থক্য
ছেলে নতুন চাকরি পেয়েছে, নতুন কর্মস্থলে যাচ্ছে। মায়ের কাছে বিদায় নিতে এলো।মা ছেলেকে অনেক নছীহত-উপদেশ দিয়ে, এই বলে কথা শেষ করলেন
– “দেখতো খোকা! ‘হালাল’ শব্দটা দুই ঠোঁট খোলা রেখে উচ্চারণ করতে পারিস কিনা?”
ছেলে হালাল শব্দটা বার কয়েক উচ্চারণ করে দেখলো। তারপর বলল
-জ্বি আম্মু, পেরেছি।
-এবার দেখতো খোকা! ‘হারাম’ শব্দটা দুই ঠোঁট না লাগিয়ে উচ্চারণ করতে পারিস কিনা?
ছেলে অনেকবার চেষ্টা করেও দুই ঠোট না লাগিয়ে হারাম শব্দটা উচ্চারণ করতে পারলো না।
-নাহ, আম্মু! পারছি না।
এবার মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন: – দেখ খোকা! এটাই হলো হালাল আর হারামের মৌলিক পার্থক্য।
-কিভাবে আম্মু?
-হালাল শব্দটা উচ্চারণ করতে যেমন ঠোঁট খোলা থাকে, তেমনি হালাল উপার্জনেও রিযিক ও সৌভাগ্যের দরজা খোলা থাকে। দুনিয়া ও আখিরাতের সমস্ত দরজা খুলে যায়।
আর হারাম শব্দ উচ্চারণ করতে যেমন ঠোঁট বন্ধ হয়ে যায়, তেমনি হারাম উপার্জনেও রিযিক ও সৌভাগ্যের দরজা বন্ধ হয়ে যায়। দুনিয়া ও আখিরাতের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়।
এখন তুই বেছে নে কোন দরজা খুলবি….
Leave হালাল আর হারামের পার্থক্য to:
Read more #halal posts
Best Posts From hmkhamid
We have not curated any of hmkhamid's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.