happy birthday #hashtag
শুভ জন্মদিন #হ্যাশট্যাগ
সংবাদ প্রচার, অধিকার আদায়, প্রতিবাদ - অনলাইনে নানা কাজেই ব্যবহার হয়েছে হ্যাশট্যাগ৷ অনেকেই এখনো মন থেকে মেনে নিতে পারেননি ইন্টারনেটের এমন অদ্ভুত এক চরিত্রকে৷ অতি এবং অপব্যবহার মাঝে মাঝে অনেকের বিরক্তির কারণও হয়ে ওঠে৷
আজ ১০ বছরে পা দিলো হ্যাশট্যাগ৷
শুরুতে অনেকেই # চিহ্নটি সংখ্যা বা পাউন্ড চিহ্নের বিকল্প হিসেবে ব্যবহার করতেন৷ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল ব্যবহারের ফলে এখন হ্যাশ আর শুধু চিহ্ন হিসেবে নেই৷ এটি পরিণত হয়েছে হ্যাশট্যাগে৷
তবে এই প্রস্তাবে সাড়া পেতে অপেক্ষা করতে হয় আরো প্রায় দুই বছর৷ ২০০৯ সালের ২ জুলাই টুইটার আনুষ্ঠানিকভাবে হ্যাশট্যাগে স্বয়ংক্রিয় হাইপারলিংকের ব্যবহারের ঘোষণা দেয়৷
আগের সব জনপ্রিয় গ্রুপ, যেমন Follow Fridays পরিবর্তন করে এক শব্দে হ্যাশট্যাগ দিয়ে #FollowFridays নামে ব্যবহার শুরু হয়৷ অন্য সব জনপ্রিয় আলোচনাও ধীরে ধীরে হ্যাশট্যাগের মাধ্যমে এক জায়গায় জড়ো হতে থাকে৷
২০১০ সালে ‘টুইটার ট্রেন্ডিং টপিকস' নামে একটি বিষয় প্রথম পাতায় যোগ করে৷ এর ফলে সবচেয়ে জনপ্রিয় আলোচনার বিষয়গুলি ব্যবহারকারীরা সহজেই হ্যাশট্যাগের মাধ্যমে দেখে নিতে পারেন৷
ফটো শেয়ারিং প্ল্যাটফরম ইনস্টাগ্রাম, যোগাযোগ মাধ্যম ফেসবুক, স্ন্যাপচ্যাট এবং গুগল প্লাসও লুফে নেয় হ্যাশট্যাগকে৷ ধীরে ধীরে ইংরেজির পাশাপাশি অন্য ভাষার ব্যবহারকারীরাও আগ্রহী হয়ে ওঠে হ্যাশট্যাগ ব্যবহারে৷
এখন অনেকেই হ্যাশট্যাগ ছাড়া কোনোকিছু শেয়ার করার কথা ভাবতেই পারেন না৷
আলোচিত এক হ্যাশট্যাগের কথা
দুই শতাধিক ছাত্রী অপহরণ
জঙ্গি গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়ার একটি স্কুল থেকে প্রায় দুই শতাধিক ছাত্রীকে অপহরণ করে৷ ঘটনা ঘটে ১৪ এপ্রিল৷ তার একদিন পর সেটা নিয়ে রিপোর্ট করে এএফপি৷ কিন্তু তখনও বিষয়টা বিশ্বের নজর কাড়তে পারেনি৷ পরে টুইটারে শুরু হয় বহুল আলোচিত #bringbackourgirls বা ‘আমাদের মেয়েদের ফিরিয়ে আনো’ প্রচারণা৷
আলোচিত এক হ্যাশট্যাগের কথা
প্রচারণার যেভাবে শুরু
এর অন্যতম উদ্যোক্তা হাদিজা বালা উসমান এএফপিকে বলেন, এত বড় একটা অপহরণের ঘটনা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে না পারায় তিনি ও তাঁর ছয় বন্ধু সেটা প্রচারের উপায় খুঁজতে শুরু করেন৷ এভাবেই প্রচারণার শুরু৷
আলোচিত এক হ্যাশট্যাগের কথা
গুরুত্বপূর্ণ ব্যক্তির সহায়তা
প্রচারণায় গতি আনতে উসমান’রা তাঁদের অনলাইন আলোচনায় বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওবিয়াগেলি এজেকওয়েসিলিকে যুক্ত করেন৷ তিনি বিষয়টা শেয়ার করেন তাঁর প্রায় দেড় লক্ষ টুইটার অনুসারীর সঙ্গে৷ এভাবেই অপহরণের সংবাদটি সবার আলোচনার মাঝে চলে আসে৷
আলোচিত এক হ্যাশট্যাগের কথা
মিশেল ওবামা
হ্যাশট্যাগ প্রচারণায় যে কাজ হয়েছে এই ছবি তার প্রমাণ৷ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা ছবিটি তুলে টুইটারে পোস্ট করেছেন৷ সঙ্গে লিখেছেন, ‘‘নাইজেরিয়ার অপহৃত ছাত্রী ও তাদের পরিবারের জন্য রইলো শুভকামনা৷’’
আলোচিত এক হ্যাশট্যাগের কথা
হিলারি ক্লিন্টন
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ছাত্রী অপহরণের ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যায়িত করেছেন৷
আলোচিত এক হ্যাশট্যাগের কথা
মালালা ইউসুফজাই
হ্যাশট্যাগ প্রচারণায় যোগ দিয়ে মালালা অপহৃত ছাত্রীদের নিজের ‘বোন’ বলে সম্বোধন করেছেন৷
আলোচিত এক হ্যাশট্যাগের কথা
অ্যাঞ্জেলিনা জোলি
অপহরণের ঘটনা সম্পর্কে ফ্রান্সের একটি টেলিভিশনকে জোলি বলেন, ‘‘আমি খুবই বিরক্ত, ক্ষিপ্ত....এরকম একটা কাজ যে কেউ করতে পারে, তা সত্যিই আমার কল্পনার বাইরে৷’’
Leave happy birthday #hashtag to:
Read more #hashtag posts
Best Posts From Faysal mahmud
We have not curated any of faysalmahmud's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Faysal mahmud
- Relationship with God.
- Asia cup 2017
- Amazon teen offer for business
- how to earn from Steemit.
- universal truth story.
- Blue whale suicide game.
- southafrica vs Bangladesh cricket match.
- Singapore Central Bank Reveals 3 New Blockchain Payments Prototypes.
- Terorr attacks in Las Vegas.
- We stand united with Las Vegas.