আমার শুক্রবার
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আশা করি সবাই খুব ভাল আছেন।
আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি।
আমার শুক্রবার .
আজ শুক্রবার , গত শুক্রবার চলে গিয়েছে আমাদের আনন্দের ঈদ , আজ ঈদের সপ্তম দিন , তারমানে ঈদ শেষ , আবার এক বছর পর ঘুরে আসবে এমন ঈদ , সে পর্যন্ত অপেক্ষায় থাকলাম , আজ সকাল ১০ তার দিকে মামার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাসায় , টানা ৬ দিন আজ আমি মামার বাড়িতে ছিলাম , অনেক আনন্দ করে সময় গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে গেলো , দুপুর একটায় আমি আমার বাসায় আসে পৌঁছালাম , আমি এবং আমার পরিবার বাবা মা ও ছোট বোন , রাস্তায় আজ একটু জেম ছিল , তাই একটু দেরি হয়েছে বাসায় পৌঁছাতে , বাসায় আসার পর কেমন জানি একা একা অনুভব হচ্ছিলো , আমি জানি এখন কয়েকদিন একটু খারাপ লাগবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
ফোন করে তাদের সাথে অনেক্ষন কথা বলেছি , কাটানো সময় গুলো নিয়ে কথা বলেছি , যাই হোক বাসায় আসার পর দেখি বাসার অবস্থা তেমন ভালো না , সবকিছু ধুলা বালু ভোরে আছে , দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে যাওয়ার পরেও কোই থেকে যে এই ধুলাবালু গুলা আসে জানি না , অনেক্ষন সময় লাগিয়ে এই ধুলাবালু গুলা পরিষ্কার করলাম , তারপর গোসল করলাম ও নিজের মতো করে তৈরী হলাম , বাবা বাজারে গেলো কিছু সবজি আনতে , মা রান্না করবে , তাই প্রস্তুতি নিয়েছে , আমিও মাকে বলেছি কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকতে , ছোট বোন ও গোসল করে ওর মতো খেলা নিয়ে বেস্ত , বাবা বাজার থেকে আসে গোসলকরে নামাজে চলে গেলো , আম্মু ও আমি রান্না করে করে নামাজ পড়লাম।
আমার বান্ধবীদের সাথে কথা বললাম ফোন দিয়ে , তারা বললো কাল বাইরে যাবে কিছু কিনা কাটা করতে , আমাকে বলেছে যাওয়ার জন্য , আমিও চিন্তা করছি বান্ধবীদের সাথে বাইরে গিয়ে একটু ঘুরে আসলে মন টা একটু ভালো লাগবে , আমি বলেছি ঠিক আছে আমার বাসার নিচে এসে আমাকে কল দিছ আমি চলে আসবো।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষন শুয়ে ছিলাম ও অনলাইন ছিলাম , কি ভাবে যেন ঘুমিয়ে গেছি জানি না , আসরের আজানের পর উঠলাম ফ্রেস হলাম , তারপর ছাদে গিয়ে অনেক হাটাহাটি করলাম , এখনকার গরমের কথা আর কি বলবো , এত রোধ ,এত গরম , যা সহ্য করার মতো না , বাসার ভিতরে ফ্যানের নিচে বসে থাকতেও কষ্ট হয় কারণ ফ্যানের বাতাস টাও অনেক গরম , আর বাহিরের অবস্থা কি যে খারাপ এটা তো বলার মতো না , বাহিরে থাকা মানুষ গুলো অনেক কষ্ট করছে , আমি তো একটা মিনিট দাঁড়িয়ে থাকতে পারবো না , মনে হয় আমি মাথা ঘুরিয়ে এখনই পরে যাবো। আল্লাহ তুমি ঠান্ডা করে দাও সবাইকে।
কিছুক্ষনের মধ্যে সন্ধ্যা নেমে আসছে , সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পরে পোস্ট লিখতে বসে গেলাম , চিন্তা করলাম আজ শুক্রবার, আজ আমি মামার বাড়ি থেকে এসেছি ও নিজেকে আমায় আমার বাসায় উপস্থাপন করেছি , সারাদিন সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেই পারি , এই কথা গুলো ভেবেই আজ আমার এই পোস্ট লেখা , আমি জানিনা আমার এই পোস্ট কতজন পড়বে , তবে আশাকরি যারা আমার পোস্ট যারা পড়বে তাদের কাছে ভালো লাগবে।
আমি সবসময় সুন্দর ভাবে আমার কথা গুলো আপনাদের সাথে উপস্থাপন করছি , ও সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করি , তবে আমি জানি না কতটুক পারছি , সেটা আপনারা আমাকে মন্তব্য করে জানাবেন , আজকে আমি এখানেই শেষ করছি , কাল অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হবো , সবাইকে অনেক ধন্যবাদ।
Leave আমার শুক্রবার to:
Read more #myfriday posts
Best Posts From Farzana Akter Pingki
We have not curated any of farzanaakter's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Farzana Akter Pingki
- My Favorite Spinach Fry Recipe Cooked at Home
- My Favorite is Home Cooked Bitter Melon Fry
- My Favorite Chicken Roast Recipe Cooked at Home
- Today I have come up with a delicious recipe with gourd fish among you.
- Homemade Delicious Sweet Pumpkin Fry
- আকাশ
- নিজেকে নিজে ভালোবেসে ভালো রাখা
- ফুলের প্রেমিকা
- কফির মগে আমার রুক্ষ দুপুর
- বোকা ভালোবাসা