Farzana Akter Pingki avatar

রিক্সাওয়ালা

farzanaakter

Published: 24 Jun 2021 › Updated: 24 Jun 2021রিক্সাওয়ালা

রিক্সাওয়ালা

রিক্সাওয়ালা

indian-2579143_960_720.jpg
Image score

কোনো একটা কারণে বিকেলের দিকে আমি বাহিরে যাই দোকান থেকে কিছু একটা কিনতে। কিনা শেষ হয়ে গেলে যখন আমি বাসায় ফিরে আসছিলাম তখন দেখতে পেলাম একজন বৃদ্ধ বয়সের রিক্সাওয়ালাকে এলাকার একজন বড় ভাই থাপ্পড় মারলো , ও অনেক জোরে জোরে চিৎকার করে লোকটিকে গালাগাল দিতে লাগলো। আমি এগিয়ে গেলাম , এখানে আরো কিছু লোক জমাট হয়ে গিয়েছে। অন্য আরো কিছু রিক্সাওয়ালা তাকিয়ে আছে। বৃদ্ধ রিক্সাওয়ালা লোকটি থাপ্পড় খেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে ও তার হাত গুলো থর থর করে কাঁপতে লাগলো।

জিজ্ঞাসা করলে বলতে লাগলো এখান থেকে এখানে ভাড়া ২০ টাকা এই সালা ৩০ টাকা চেয়েছে আমার কাছে তাই থাপ্পড় মারাটাই ভালো মনে করেছি। তখন আমি উনার কথা জবাব দিয়ে বললাম ভাই এই লোকটির দিকে তাকিয়ে দেখেছেন আপনার বাবার বয়সী একজন মানুষ , আপনি মাত্র ১০ টাকার জন্য এই বৃদ্ধ লোকটার গায়ে হাত তুললেন , তাকিয়ে দেখে লোকটির হাত পা কি ভাবে কাঁপছে ভয়ে। আপনাকে প্রতিদিন আমি দেখি সেই চায়ের দোকানে অনেক মানুষের সাথে বসে আড্ডা দেন ও চা ছিগারেট খেয়ে অনেক টাকা বিল দেন। তখন কি আপনি একটা বারও চিন্তা করেননা টাকার কথা আর আজকে এই লোকটাকে আপনার মাত্র ১০ টাকা বেশি দিতে আপনার অনেক কষ্ট লাগছে ? আপনাদের মতো লোকেরা শুধু এসব গরিব রিক্সাওয়ালা দেড় সাথে মারামারি করতে পারবেন এর বেশি কিছু পারবেন না।

এসব বলে আমি চলে আসি। তার কিছুদিন পরের কথা। আমি এবং আমার ফ্রেন্ড একটা রেস্টুরেন্টএ খেতে যাই। সেখানে গিয়ে দেখি সেই লোকটি বসে খাচ্ছে। আমরা আমাদের মতো একটি টেবিলে বসি ও খাবার অর্ডার করি। ওই লোকটির সাথে আরো একজন ছিল কিন্তু একজন আরেক জনকে চিন্তনা। রেস্টুরেন্টের ভিতরে অনেক মানুষ থাকার কারণে তাদের দুই জনকে এক টেবিলে বসতে হয়েছিল। লোকটি খাবার শেষ করে বিল দিয়ে আবার টেবিলের কাছে আসে টিস্যু নিতে ও অন্য লোকটি তখন ওয়াসরুমে যাই টেবিলের উপর মোবাইল ফোন রেখে। তখন তিনি ভাবে এই মোবাইল ফোনটি উনার কারণ উনার ফোন আর এই ফোনটি দেখতে একই রকম। আর উনার পকেটে যে উনার মোবাইল ফোন আগে থেকেই রাখা এটা খেয়াল না করে অন্য ব্যাক্তির মোবাইল ফোন হাতে নিয়ে বেরিয়ে যাই।

অপরব্যাক্তি ওয়াশরুম থেকে আসে দেখে টেবিলে রাখা মোবাইলটি নেই। ওয়েটারকে জিজ্ঞাসা করবে বলে আপনার সাথে যে লোক ছিল সেই লোকটি নিয়ে গেছে। সাথে সাথে বের হয়ে দেখে উনি রিক্সার জন্য অপেক্ষা করছে। তখনি উনাকে চোর বলে ঘন পিটুনি দেয় সবাই মিলে। অনেক্ষন মার খাওয়ার পর উনি সবাইকে বুঝাতে সক্ষম হয় যে এই কাজটি ইচ্ছা করে করেনি ভুলে হয়ে গেছে। কারণ ওই ব্যাক্তির ফোন আর উনার ফোন দেখতে একই রকম।

সেদিন উনি বুঝতে পেরেছিলো অন্যায় ভাবে কারো গায়ে হাত তুলার শাস্তি আল্লাহ আমাকে এই ভাবে দিয়েছেন। আমরা সর্বদা চেষ্টা করবো মানুষের পাশে থাকার জন্য ও মানুষ কে সাহায্য করার জন্য। কারো উপকার করতে না পারলেও যেনো আমার দ্বারা কারো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবো। কোনো গরিবের উপর হাত তুলবো না। তাদের প্রতি সহানুভূতি দেখাবো।

Leave রিক্সাওয়ালা to:

Written by

no friend no life

Read more #rickshawpuller posts


Best Posts From Farzana Akter Pingki

We have not curated any of farzanaakter's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Farzana Akter Pingki