হলদে পাখি
হলদে পাখি
ওহে হলদে পাখি তোমার হলদে দুটি আঁখি । দূর থেকে দেখে মনে হচ্ছে তুমি আকাশ থেকে নামা পরী। নীল আকাশের নিচে তুমি দাঁড়িয়ে আছো হলুদ ফুল তুলির নিচে। তোমার হাসি মাখা মুখটি যেন আজ কেড়ে নিলো আমার মনটিকে। ওহে আমার হলদে পাখি তোমার হলদে দুটি আঁখি । পড়েছো তুমি লাল গালিচার হলুদ জামা খানি।
সূর্যের ওই আলোতে তোমাকে লাগছে যে কেমন। বলার মতো ভাষা আমি হারিয়ে যে ফেলেছি তখন । হলুদ ফুলের স্পর্শে যেন তুমি হয়ে উঠেছ আরো হলদে। তোমারই মুখের মুচকি হাসি দিয়ে যেন পাগল করলো আজ আমার মনকে ।
নেই তোমার কপালে টিপ নেই তোমার টানা টানা দু চোখের কাজল। হাতে নেই রংবেরঙের চুরি তবুও তোমাকে লাগছে আমার হলদে পাখির মতোন। তুমি দিওনা কখনো কপালে টিপ দিওনা সেই টানা টানা চোখে কাজল। সে সব দেখলে হয়তো আমি তোমার রূপের ওই আগুনে জ্বলে নিঃস্ব হয়ে যাবো ।
তোমার দিকে তাকিয়ে যেন চোখ ফেরাতে পারি না আমি। এ কেমন রোগে আক্রান্ত হলাম বলে দাও তুমি। তোমার মুখের ওই হাসি খানি আমার হৃদয়ে তুলেছে ঝড় , কি জানি হয়েছে আমার আমি করতে চাইনা তোমাকে পর।
হালকা বাতাসে উড়ছে তোমার ওই গন্ধরাজ চুল। সেদিকে তাকিয়ে হয়ে গেছি আমি বেহুশ, কেউ আমাকে টেনে তুল। খুব ইচ্ছে করছে একটু ছুঁয়ে দেখি তোমারই উড়ন্ত চুল। কিন্তু কি ভাবে , তুমি তো আমার থেকে অনেক দূর। যা চাইলেও কখনো সম্ভব নোই , হতে এক জুট।
নিজেকে মানিয়ে নিয়েছি অনেক বার তোমায় আমি আর কখনো দেখবো না। কিন্তু না তোমাকে না দেখে যেন আমি আর এখন ঘুমাতে পারি না। আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি তোমারি দিকে। আমি সত্যি বলছি তুমি অনেক সুন্দর যেন আমার হলদে পাখির মতো।
তোমার ওই মুখের হাসির দিকে তাকিয়ে কাটাতে পারবো আমি অনন্তকাল , যদি তুমি হাসি না থামিয়ে শুধু হেসেই যাও। আমি আমার সকল চেষ্টা দিয়ে করতে চাই তোমাকে জয় , যদিও তুমি আমার জীবন থেকে চলে যেতে চাও। হলুদ ফুল গাছের নিচে হলুদ জামা পরে মুখটি তোমার গিয়েছে যে হালকা ছায়ার মধ্যে। তাকিয়ে আছো তুমি আকাশ পানে , মৃধু হাসি দিয়ে।
না আছে তোমার কোনো ডানা , না পারো তুমি উড়তে। তবুও করেছি আমি আমার হলদে পাখির উর্ধে। আমার হৃদয়ে লিখেছি তোমার নাম হলদে পাখি দিয়ে। রেখে দিবো আজীবন , আমার মনেরই খাঁচায় বন্দি করে।
Leave হলদে পাখি to:
Read more #yellowbird posts
Best Posts From Farzana Akter Pingki
We have not curated any of farzanaakter's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Farzana Akter Pingki
- My Favorite Spinach Fry Recipe Cooked at Home
- My Favorite is Home Cooked Bitter Melon Fry
- My Favorite Chicken Roast Recipe Cooked at Home
- Today I have come up with a delicious recipe with gourd fish among you.
- Homemade Delicious Sweet Pumpkin Fry
- আকাশ
- নিজেকে নিজে ভালোবেসে ভালো রাখা
- ফুলের প্রেমিকা
- কফির মগে আমার রুক্ষ দুপুর
- বোকা ভালোবাসা