My Town 10 Pics ~~By @farid21 .
প্রিয় বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি ।আমার জন্য দোয়া করবেন।আমি ফরিদ উজ জামান।
বন্ধুরা আমি আবারও আপনাদের মাঝে এসেছি , আমার জেলা বগুড়ার ১০ টি ছবি শেয়ার করার জন্য । আশা করি আপনাদের ভালো লাগবে ।
MY TOWN TEN PICS
তাহলে আসুন দেখা যাক আমার শহরের বগুড়ার ১০টি ছবি ।
ছবি নং -১
ছবিতে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি একটি অত্যাধুনিক বিল্ডিং । এই বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এই বিল্ডিংটি শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে দেশি-বিদেশি অনেক ধরনের ব্রান্ডের দোকান রয়েছে। আমাদের শহরের মধ্যে সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স এইটি।
ছবি নং -২
আমার শহরের সরকারি হাসপাতাল এইটি। এখানে সকল ধরনের রোগের চিকিৎসা করা হয়। এখানে অনেক ধারণা অনেক রোগী হয়। এইটি সরকারি মেডিকেল কলেজ। এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। বগুড়া শহরের সরকারি হাসপাতালে মধ্যে এটি অন্যতম। বগুড়া শহরের একমাত্র সরকারি মেডিকেল কলেজ এটি।
ছবি নং -৩
আমাদের দেশের ওয়ালটন ইলেকট্রনিক্স কোম্পানি একটি জনপ্রিয় কোম্পানি । এখানে সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যায়। এখানে অনেক লোকের ভিড় হয়। এখান থেকে মানুষ প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী ক্রয় করে।
ছবি নং -৪
শহীদ তারেক সংঘ এটি একটি ক্লাবের নাম। এই ক্লাবের মাধ্যমে সমাজের অনেক সামাজিক কর্মকাণ্ড সংঘটিত হয়। এই ক্লাবের মাধ্যমে মানুষের জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন প্রোগ্রাম করা হয়। আমাদের শহরের অনেক পুরাতন একটি ক্লাব।
ছবি নং -৫
ছবিতে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি একটি সেন্ডেল ও জুতার শোরুম। এখানে যাবতীয় জুতা ও স্যান্ডেল পাওয়া যায়। দেশি-বিদেশি বিভিন্ন ধরনের জুতা ও স্যান্ডেল বিক্রয়ের জন্য এটি একটি নামকরা প্রতিষ্ঠান।
ছবি নং -৬
আমাদের শহরের সরকারি গেস্টহাউজ এটি। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের থাকার জন্য আবাসিক থাকার জন্য গেস্ট হাউস।
ছবি নং -৭
বগুড়া শহরের প্রাণকেন্দ্রে এই ঘোড়ার স্থপতি অবস্থিত । এটি অনেক পুরাতন স্থপতি । এর চারপাশে রয়েছে কয়েকটি রাস্তা। এই জায়গাটি কে বলা হয় ঘোড়ার মোড়।
ছবি নং -৮
ছবিতে যে দোকানটি দেখতে পাচ্ছেন একটি কেকের দোকান। এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু কেক পাওয়া যায় । এই দোকানটি অনেক জনপ্রিয়। এখানে বিভিন্ন লোকের সমাগম হয় নেওয়ার জন্য।
ছবি নং -৯
বিশ্ব বিখ্যাত বাটা জুতা ও স্যান্ডেলের শোরুম এটি। আমাদের শহরে এই দোকানটি অবস্থিত । আমাদের শহরে অনেক কয়েকটি বাটা জুতার শোরুম রয়েছে । তার মধ্যে এটি একটি।
ছবি নং -১০
মাতৃছায়া বুটিক হাউজের সকল ধরনের কাপড় পাওয়া যায় । এটি একটি ব্র্যান্ডের দোকান । এই দোকানের এরা এদের নিজস্ব তৈরি কাপড় বিক্রি করে। এই দোকানটি অনেক জনপ্রিয় একটি দোকান।
বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।
সবাইকে আন্তরিক ধন্যবাদ
Leave My Town 10 Pics ~~By @farid21 . to:
Read more #hive-171911 posts
Best Posts From Md Farid Uz Zaman
We have not curated any of farid21's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.