bornali avatar

মাত্র 5 মিনিটে পপকর্ণ রেসিপি।। Popcorn Recipe..

bornali

Published: 29 May 2025 › Updated: 29 May 2025মাত্র 5 মিনিটে পপকর্ণ রেসিপি।। Popcorn Recipe..

মাত্র 5 মিনিটে পপকর্ণ রেসিপি।। Popcorn Recipe..

1000057409.jpg

আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে পপকর্ণ ভাজা তৈরি।আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।

Assalamu Alaikum, I hope everyone is doing very well. I am also doing well, Alhamdulillah. I am back with a new recipe for you. My recipe today is to make fried popcorn. I hope you will like this simple recipe of mine. So let's get started.

1000057389.jpg

এটা হচ্ছে ভুট্টা। বাজারে সাধারণত দুই ধরনের ভুট্টা পাওয়া যায়। একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। আর এই ছোট ভুট্টা দিয়েই তৈরি করা যায় পপকর্ণ ভাজা।এই খাবারটা বিশেষ করে বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার। আর খুবই সহজ ভাবে তৈরি করেও নেওয়া যায়।

This is corn. There are two types of corn generally available in the market. One is large and the other is small. And popcorn can be made with this small corn. This food is a favorite food especially for children. And it can be made very easily.

1000057390.jpg

এখানে আমি এক টেবিল চামচ সরিষার তৈল এবং এক টেবিল চামচ সয়াবিন তৈল এছাড়াও স্বাদমতো লবণ দিয়েছি। যে কোনো এক প্রকার তৈল দিলেও হবে। আমি স্বাদ বাড়ানোর জন্য দুই ধরনের তৈল দিয়েছি। এতে করে খাবারটা অনেক মজার হয়।

Here I have added one tablespoon of mustard oil and one tablespoon of soybean oil and also salt to taste. You can use any type of oil. I have added two types of oil to enhance the taste. This makes the food very tasty.

1000057391.jpg

চুলার জ্বাল মিডিয়ামে দিয়ে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব।

I'll turn the stove on medium heat and stir everything together.

1000057399.jpg

যখনই একটা দুইটা এভাবে ফুটতে শুরু করবে তখনই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব।

Whenever one or two of them start to boil like this, I'll cover them with a lid.

1000057401.jpg

যতক্ষণ পর্যন্ত সম্পন্ন গুলো না ফুটছে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে থাকবো।

I will continue to wait like this, covered with a lid, until the finished products are cooked.

1000057403.jpg

সবগুলো ফুটে মাশাল্লাহ একদম পপকর্ণ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে নিবো।

Mashallah, all the popcorn is ready. Now I will open the lid.

1000057406.jpg

1000057409.jpg

আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন। কতটা মজাদার হয়েছে দেখেই বোঝা যায়। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। আপনারাও বাসায় একবার হলেও চেষ্টা করবেন অনেক ভালো ফলাফল পাবেন। আমার আজকের রেসিপিটা এ পর্যন্ত ছিল। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।

I hope you have understood this simple recipe of mine. You can tell how much fun it is by looking at it. Alhamdulillah my kids liked it a lot. You too should try it at least once at home and you will get very good results. That's all my recipe for today. I bid you farewell, wishing you all to be well and healthy. Assalamu Alaikum.

Leave মাত্র 5 মিনিটে পপকর্ণ রেসিপি।। Popcorn Recipe.. to:

Written by

Read more #homemade posts


Best Posts From bornali

We have not curated any of bornali's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From bornali