ᴹᴿ✿࿐🇦​🇷​🇳​🇴​​🇧 avatar

এখন তো সময় সোনালী আঁশ ঘরে তোলার।

arnob23

Published: 06 Aug 2021 › Updated: 06 Aug 2021এখন তো সময় সোনালী আঁশ ঘরে তোলার।

এখন তো সময় সোনালী আঁশ ঘরে তোলার।

২২শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ
৬ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ

20210806_131324.jpg

পাট, যা বাংলাদেশে সোনালী আঁশ নামে পরিচিত। বর্তমানে সারা পৃথিবীতে পাটের বহুল ব্যবহার শুরু হয়েছে। নকশা করা বিভিন্ন ব্যাগ , মাদুর , বাহারি ডিজাইনের হাত ব্যাগ ছাড়া অনেক কিছু।
আশ্চর্যের বিষয় আজকের দিনে পৃথিবীকে সুস্থ রাখতেও আমরা পাটের তৈরি ক্যারি ব্যাগ ব্যবহার করছি। পাট বর্তমানে পোশাক শিল্পের ও অংশ।
শুরু হয়েছে পাট (সোনালী আঁশ ) ঘরে তোলার দিন। গ্রামের লোকজন শুরু করেছে পাট ধোয়া। তবে এর আগে পাট জলে ডুবিয়ে রাখতে হয় ১২-১৭ দিন, যেটাকে গ্রামীণ ভাষায় জাক দেয়া বলে।

20210806_130758.jpg

এর পর শুরু হয় জল থেকে তুলে পাটকাঠি থেকে পাট ছড়ানো। এরজন্য অবশ্য অনেক কষ্ট করতে হয় গ্রামের চাষা/চাষীদের

20210806_130409.jpg

আঁশ ছাড়িয়ে নেয়ার পর এগুলো একত্র করা হয় এভাবে-
20210806_130740.jpg
তারপর রোদে শুকাতে দেয়া হয়। অন্যদিকে অবশিষ্ট পাটখড়ি রোদে শুকাতে দেয়া হয়।

20210806_130749.jpg
এরপর পাট বাজারজাত করণের জন্য প্রস্তুত হয়। যদিও দেখতে অনেক সহজ মনে হয়, কিন্তু এই পাট চাষে চাষীদের অনেক কষ্ট পোহাতে হয়। তাদের প্রতি আমাদের শ্রধ্যাশীল হওয়া উচিত।

Leave এখন তো সময় সোনালী আঁশ ঘরে তোলার। to:

Written by

𝐏𝐇𝐎𝐓𝐎𝐆𝐑𝐀𝐏𝐇𝐄𝐑, 𝐒𝐎𝐂𝐈𝐀𝐋 𝐁𝐥𝐎𝐆𝐄𝐑, 𝐃𝐑𝐀𝐖𝐈𝐍𝐆 𝐋𝐎𝐕𝐄𝐑

Read more #hive-190212 posts


Best Posts From ᴹᴿ✿࿐🇦​🇷​🇳​🇴​​🇧

We have not curated any of arnob23's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From ᴹᴿ✿࿐🇦​🇷​🇳​🇴​​🇧