Arifa Akter avatar

ঝাল ঝাল পেঁপের সালাত।

arifaakter

Published: 02 Jun 2021 › Updated: 02 Jun 2021ঝাল ঝাল পেঁপের সালাত।

ঝাল ঝাল পেঁপের সালাত।

কেমন আছেন সবাই। আশাকরি সকলে ভালো আছেন। খাবার খেতে কে না ভালোবাসে। যদি হয় ঝাল মিষ্টি টক। আমি এই প্রকৃতির খাবার খেতে অনেক ভালোবাসি। আজ তেমনই একটি খাবার খেয়েছি সেটা হচ্ছে পাকা পেঁপে ঝাল লবণ দিয়ে মেখে খাওয়া এক প্রকারের সালাত। সেই অনেকদিন আগে গিয়েছিলাম ।

IMG_20210602_130101.jpg

আপনারা বাসায় ট্রাই করতে পারেন। হয়তো অনেকের এই খাবারটি প্রিয়। তবে আমার অনেক অনেক প্রিয়। আসুন কিভাবে আমি তৈরী করেছিলাম একটু আলাদাভাবে। তা বলি আপনাদের।
IMG_20210602_130349.jpg

IMG_20210602_130401.jpg

প্রথমে আমি একটি বড় সাইজের আধা পাকা পেঁপের নিয়েছি। এটি সম্পূর্ণ নরম নয় তবে মুচমুচে ভাবটি ছিল।
পেঁপেটি ভালো করে ধুয়ে তারপরে ছিলে এবং ছোট ছোট টুকরো করে কেটে নিলাম।

IMG_20210602_130540.jpg

IMG_20210602_130617.jpg

IMG_20210602_130637.jpg

তারপরে তাতে অল্প পরিমাণে লবণ এবং একটি কাঁচা মরিচ ও স্বল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি।
এই পেঁপের ছালাতটিতে একটি অন্যরকম স্বাদ আনতে আমি অল্প পরিমাণে বিট লবণ দিয়েছি। বিট লবন দেওয়ার কারণ হলো এটি একটু সুস্বাদু হয় এবং একটি সুন্দর গন্ধ আসে।

আমি জানি পেপেতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। ভিটামিন এ রয়েছে যা চোখের জন্য অনেক উপকারী। এক ধরনের এনজাইম রয়েছে যা হজম শক্তি সহায়তা করে। তাই আমি পেঁপে নিয়মিত খেয়ে থাকি তবে এইভাবে খাওয়াটা আজ অনেকদিন পর হল।

জারা খান নিয়ে বাসায় একদিন ট্রাই করবেন অনেক ভালো লাগবে।
ধন্যবাদ
arifaakter@arifaakter

Leave ঝাল ঝাল পেঁপের সালাত। to:

Written by

Read more #bdc posts


Best Posts From Arifa Akter

We have not curated any of arifaakter's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Arifa Akter