anikearn avatar

মায়ের রান্না করা ডিম ভুন্না 🥚🥚🥚

anikearn

Published: 05 Dec 2021 › Updated: 05 Dec 2021মায়ের রান্না করা ডিম ভুন্না 🥚🥚🥚

মায়ের রান্না করা ডিম ভুন্না 🥚🥚🥚

বন্ধুগণ পৃথিবীতে মায়ের রান্না করা খাবারের কাছে অন্য সকল খাবারের স্বাদ অনেক কম। আমি মায়ের হাতের রান্না করা খাবার খেতে খুবই ভালোবাসি এবং আমার মতো অনেকেই আছে যারা মা এর রান্না করা খাবার খেতে ভালোবাসে। আমরা বাড়ির বাইরে থেকে নতুন নতুন অনেক ধরনের খাবার খেয়ে থাকি তবে মায়ের হাতের রান্না করা খাবারের কাছে বাইরের ঐ সকল খাবারের কোন মূল্যই নেই।



img_0.5318984787514353.jpg



আমি আজকে আপনাদের মাঝে আমার মায়ের হাতের রান্না করা ডিম শেয়ার করেছি। আজকে দুপুরে আমার মা এই সুস্বাদু ডিম রান্না করেছে এবং এটি আমার পছন্দের একটি খাবার। এই খাবার খেতে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি। এই খাবারটা অনেক সস্তায় পাওয়া যায় এবং এই খাবার সস্তায় পাওয়া যাওয়ার কারণেই আমরা সকলেই এই খাবার খেতে পারি।



img_0.06953972693539934.jpg



আজকের সকাল থেকেই আমাদের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে আজ সারাদিন বাড়িতেই থাকতে হয়েছে। সকালে বৃষ্টি নামা দেখেই মাকে ডেকে বললাম যে মা আজ দুপুরে খিচুড়ি আর ডিম ভুন্না রান্না করো। তারপর আমি বাজারে গেলাম এবং বাজার থেকে ডিম এবং ডিম রান্নার সকল মসলা কিনে নিয়ে আসলাম। তারপর মা দুপুরের রান্না শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই দুপুরের রান্না সম্পূর্ণ হলো। তারপর দুপুরের খাবার খেলাম এবং খেতে বসার আগে আমি ডিমের ছবি তুলেছিলাম সেই ছবিটা আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ডিম ভুন্না খেতে কেমন লাগে।



img_0.10169858995618733.jpg



img_0.7800557416178056.jpg



PHOTOGRAPHY DETAILS
CameraMOBILE
ModelVivo V20
CategoryPhotography
LocationBANGLADESH
EditingSnapseed app


Leave মায়ের রান্না করা ডিম ভুন্না 🥚🥚🥚 to:

Written by

Read more #hive-190212 posts


Best Posts From anikearn

We have not curated any of anikearn's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From anikearn