Mohammad Rahman avatar

অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৮’-এর জন্য বই আহ্বান

anew

Published: 02 Dec 2018 › Updated: 02 Dec 2018অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৮’-এর জন্য বই আহ্বান

অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৮’-এর জন্য বই আহ্বান

yjyu.jpg

প্রতি বছরের মত এবারও বরেণ্য সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা অধ্যাপক মোহাম্মদ খালেদ-এর নামে প্রবর্তিত ‘অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৮’-এর জন্য বই আহ্বান করা হয়েছে। এই উদ্যোগটি নিয়েছে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য বিষয়ক প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম একাডেমি’। ২০১৮ সালে বাংলাদেশে প্রকাশিত শিশু-কিশোর উপযোগী বইয়ের জন্য (গদ্য ও পদ্য-দুই শাখায়) পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ক্রেস্ট, সনদ ও নগদ টাকা। আগ্রহী লেখক ও প্রকাশককে আগামী ২৫ ডিসেম্বর, ২০১৮-এর মধ্যে মহাপরিচালক, চট্টগ্রাম একাডেমি, তারাবানু ভবন, কদমমোবারক বাইলেন, মোমিন রোড, চট্টগ্রাম [প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ৯টা] অথবা শৈলী, ৫ সিডিএ বা/এ, মোমিন রোড, চট্টগ্রাম ঠিকানায় ৪ কপি করে বই পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮১৮ ০১৬৫৮০ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে। (ছবিটি অধ্যাপক মোহাম্মদ খালেদ-এর)। [পোস্টটি শেয়ার করুন, অন্য বন্ধুদের খবরটি জানান।]

Leave অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৮’-এর জন্য বই আহ্বান to:

Written by

i love People

Read more #professor posts


Best Posts From Mohammad Rahman

We have not curated any of anew's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Mohammad Rahman