ডিমের কোরমা
আসসালামু আলাইকুম। ঈদ মুবারাক সবাইকে। আশা করি করোনার মধ্যে সবার ঈদ অনেক ভালো কাটলো। আজকে আমি ডিমের কোরমা রান্না করেছিলাম। আপনাদের দেখাবো কিভাবে করতে হবে। হাতের কাছে সব জিনিস থাকলে খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে করতে হবে।
প্রয়োজনীয় উপকরণঃ
ডিম
কাঁচামরিচ
টক দই ১/২ কাপ
পিয়াজ বাঁটা ৪ চামচ
আদা বাঁটা ১ চামচ
রসুন বাঁটা ১ চামচ
কাজু বাদাম বাঁটা ১ চামচ
লাল মরিচের গুড়া ১ চামচ
গরম মসলা ১/২ চামচ
কালো মরিচের গুড়া ১/৪ চামচ
দারুচিনি
লবঙ্গ
তেজপাতা
এলাচ
দুধ ১ কাপ
কেওড়া জল ১ চামচ
লবন স্বাদমত
কার্যপ্রণালীঃ
প্রথমে গরম পানিতে ১ চামচ পরিমাণ লবণ দিয়ে ডিম গুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডিম গুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। প্যানে সামান্য তেল দিয়ে ডিম হালকা লবণ দিয়ে লাল করে ভেঁজে নিতে হবে।
এবার প্যানে ৩ চামচ পরিমাণ তেল দিয়ে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও এলাচ দিয়ে ১ মিনিট ভাঁজার পরে সব বাঁটা মসলা দিয়ে দিতে হবে। মসলা ভালো করে কষিয়ে নিতে হবে।
টক দইয়ের সাথে ১ চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফ্যাটিয়ে নিয়ে মসলার মধ্যে দিয়ে দিতে হবে। ২-৩ মিনিট মাঝারি আঁচে নাড়তে হবে। সব গুড়া মসলা দিয়ে আবার ২-৩ মিনিট নাড়তে হবে।
মসলা ডিমের গায়ে লেগে আসলে কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলতে হবে।
গরম গরম পরিবেশন করুন। অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।
Leave ডিমের কোরমা to:
Read more #food posts
Best Posts From Shahi
We have not curated any of amishahi's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Shahi
- My Hivewatchers blacklist. My apology to the Hive community for using fraudulent services of scammer mn-nazmul
- ট্রেন জার্নি- নাটোরে দাদাবাড়ীতে গেলাম
- স্কুলে মার খাওয়ার স্মৃতি
- হর্টিকালচারে কিছু মজার স্মৃতি
- বাড়িতে দিনকাল
- আবিরের প্রথম প্রেমের গল্প -শেষ পর্ব
- আবিরের প্রথম প্রেমের গল্প-২
- আবিরের প্রথম প্রেমের গল্প
- প্রকৃতির কিছু সুন্দর ছবি
- নানাবাড়িতে শৈশব স্মৃতি