❤ তবুও ভালোবাসি ❤
আমি জানি
তোর এই অকারনে পাগলামির কারন ।
তোর এই একলা পথে চলা,
আবার আমারই সামনে দাঁড়িয়ে
অন্য কোন পরুষের কথা বলা ।
এ সবই ছিল আমার থেকে
নিজেকে লুকিয়ে রাখার অভিপ্রায় ।
তাইতো বারবার
তোর ঠোঁটে চুমু খেতে গিয়ে থমকে গেছি ।
তোর আতলে ডুবতে গিয়ে
বারবার ভেসে উঠেছি ।
সক্রিয় অনুভূতি গুলো মুখ থুবড়ে পরছে বারবার ।
তবু আমি শুধু তোকেই বুঝতে চেয়েছি ;
স্বপ্নের ঘোরে তোর হাতটা
বুকে চাপড়ে ধরে
কতবার বলতে চেয়েছি -
তুই ছাড়া আমার ভালবাসা মিথ্যে
মিথ্যে আমার শরীর,
আমার মন, আমার সাধনা ।
তবু তোর একলা পথে চলা
মনে মনে মনের কথা বলা,
পথ চলতে চলতে সহসা তাকিয়ে
চোখের ইশারায় কথা বলা ।
আজ তাই, হাতের বৈঠা ছেড়ে দিয়ে
মাঝ নদীতে নোঙ্গর ফেলে
সমস্ত নদীকে চিৎকার করে বলতে চেয়েছি -
আমি শুধু তোকেই ভালবাসি ;
পাগলী, আমি শুধু তোকেই ভালবাসি ।
Leave ❤ তবুও ভালোবাসি ❤ to:
Read more #banglapoetry posts
Best Posts From কাব্য প্রেমিক
We have not curated any of alaminhosssain's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.